শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬১ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬১ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা শেষে সমাধি সৌধ বেদির সামনে নবনিযুক্ত প্রশাসকরা শপথ বাক্য পাঠ করেন।

সংগঠনটির আহবায়ক মো. মহিউদ্দিন ও সদস্য সচিব মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে নবনিযুক্ত ৬১ জেলা পরিষদের প্রশাসকরা এ সময় উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি থেকে সরাসরি তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে যান এবং সেখানে ফুল দিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকরা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব মহিউদ্দিন মহারাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের সব জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসকরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মহিউদ্দিন মহারাজ।

সম্প্রতি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com