শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিমানবন্দরে যাত্রীসেবা বাড়াতে আউটসোর্সিং

বিমানবন্দরে যাত্রীসেবা বাড়াতে আউটসোর্সিং

নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এই সময় তিনি বলেন, বিমান বন্দরে যাত্রীসেবার মান দেখতে বিমানবন্দর পরিদর্শনে এসেছেন তিনি।

সোমবার (৯ মে) বিকালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে বিমানবন্দরের বিভিন্ন সেবা প্রসঙ্গে কথা বলেন সালমান এফ রহমান। এই সময় যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিমানবন্দর পরিদর্শন করে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। আমি যা দেখেছি, এখানে পরিস্থিতি আরো উন্নত করার অনেক সুযোগ রয়েছে। সে সব সুযোগের কথা আমি সংশ্লিষ্টদের বলে দিয়েছি। সেবার মান বাড়াতে হলে বিমান বন্দরে মাঠ পর্যায়ে যারা আছে, তাদের মন মানসিকতা বদলাতে হবে।

বিমানবন্দর ব্যবস্থাপনায় বর্তমান লোকবল দিয়ে যাত্রী ভোগান্তি কমানো যাচ্ছে না। এটি ঠিক করতে তৃতীয় পক্ষকে আউটসোর্সিংয়ের মাধ্যমে যুক্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড ও লাগেজ হ্যান্ডলিং এবং স্ক্যানার এসব ব্যবস্থাপনার কাজে আউটসোর্সিং করা হবে। তবে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস (মাঠ পরিচালনা সেবা) তৃতীয় পক্ষের কাছে দেওয়া হবে না বলে জানান তিনি।

আমি যেটা দেখেছি, দুই-তিনটা জায়গায় যাত্রীরা বেশি হয়রানির শিকার হন। এর মধ্যে একটা হলো- ইমিগ্রেশনে করোনা সার্টিফিকেট জমা দেওয়ার লম্বা লাইন। আরেকটা অভিযোগ- ইমিগ্রেশন পার হতে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আমরা এডিশনাল আইজিপিকে (এসবি) সঙ্গে নিয়ে এসেছি। তার অধীনেই এটি পরিচালিত হয়। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অনেকে ঢালাওভাবে বিমানবন্দর সম্পর্কে খারাপ মন্তব্য করে জানিয়ে সালমান এফ রহমান বলেন, হয়তো এমনটা ঘটতে পারে। তবে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com