শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঈদের বড় প্রাপ্তি পরিবারসহ দর্শকদের হলে ফিরিয়েছি : শাকিব খান

ঈদের বড় প্রাপ্তি পরিবারসহ দর্শকদের হলে ফিরিয়েছি : শাকিব খান

 

বিনোদন প্রতিবেদক :
পরিছন্ন গল্প, নিজেদের সংস্কৃতি নিয়ে সিনেমা কম তৈরির কারণে দর্শকরা অনেকটাই সিনেমা হল বিমুখ হয়েছিলেন। পরিবার নিয়ে দর্শকের সিনেমা হলে আসার রীতি থেকে আগেই সরে গিয়েছিলেন দর্শক। তবে, ঈদে মুক্তি পাওয়া ‘গলুই’ দেখতে দর্শকদের আবারও পরিবার নিয়ে হলমুখী হতে যায়।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা শহরে পরিবার নিয়ে দলে দলে সিনেমা হলে গিয়ে গলুই উপভোগ করেন দর্শক।

পরিবার নিয়ে দর্শক যে আবার সিনেমা হলে ফিরেছেন, সেই ‘অসাধ্য সাধন’ করতে পারাটাকে এবারের ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন অভিনেতা শাকিব খান।
তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ পরিবার পরিজন নিয়ে দলে দলে গিয়ে ‘গলুই’ দেখছে। পরিচ্ছন্ন পারিবারিক গল্প আছে বলে মুক্তির আগে পরিবার নিয়ে সিনেমা হলে আসার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্টও দিয়েছিলাম। ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে পরিবারসহ মানুষকে হলে ফেরাতে পেরেছি। সিনেমা হল বিমুখ এই সময়ে এটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

ঈদে শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ দুটি সিনেমা মুক্তি পায়। সিনেমা হল সংকটের মধ্যে তিনভাগের দুই ভাগ হল পেয়ে রেকর্ড গড়ে ‘বিদ্রোহী’। আরেক ছবি ‘গলুই’ মুক্তি পায় তুলনামূলক কম হলে। শাকিব খানের জানান, বিভিন্নভাবে ‘গলুই’ এর প্রদর্শনী বন্ধ করতে একটি অপশক্তি কাজ করেছে। তবে শেষ পর্যন্ত আটকাতে পারেনি। মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে এসে ঠিকই সিনেমাটি উপভোগ করে সাধুবাদ জানিয়েছে। এজন্য তাদের কাছে শাকিব কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাকিব খান বলেন, কিছু মানুষ হয়তো চেষ্টা করছে ‘গলুই’ আটকিয়ে অন্য সিনেমা এগিয়ে রাখার। গুটি কয়েক মানুষের চেষ্টায় যদি কোনো সিনেমা হিট হতো, তাহলে বলিউডের ‘স্টার কিড’রা সবাই ‘স্টার সুপারস্টার’ হতো। বলিউডের অনেক নামকরা প্রযোজকরা সন্তানদের দিয়ে চেষ্টা করেও স্টার বানাতে পারেননি। তাই জোর করে কিছু করা যায় না। তবে ইন্ডাস্ট্রিতে যে অবস্থা অন্যদের সিনেমা যদি হিট হয় অবশ্যই এটা ইন্ডাস্ট্রির সবার জন্য মঙ্গলজনক।

তিনি বলেন, গুটি কয়েক মানুষের জন্য নয়, আমি সিনেমা করি লাখ লাখ মানুষের জন্য। তারা কেউ আমার সিনেমা ফ্রি দেখে না। কষ্টে উপার্জিত টাকার একটি অংশ থেকে সময় ব্যয় করে আমার সিনেমা দেখে। দিনশেষে সিনেমা হিট কিংবা ফ্লপ করায় তারা। যত বাধা-বিপত্তি আসুক না কেন, সবসময় আমার লাখ লাখ দর্শক দূর-দূরান্তে গিয়ে হলেও আমার সিনেমা দেখেছে। এবারও চেষ্টা ছিল আমার সিনেমা আটকানোর। তার মানে নিশ্চয়ই পরিষ্কার, আমার সিনেমা বেশি এগিয়ে আছে! একজন অভিনেতার ক্যারিয়ার নির্ভর করে দর্শকের উপর। প্রভাব খাটিয়ে মানুষের ভালোবাসা বাদে হয়তো সব পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com