শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জ্বলছে বন, টিকটক ভিডিও বানিয়ে তোপের মুখে পাকিস্তানি তরুণী

জ্বলছে বন, টিকটক ভিডিও বানিয়ে তোপের মুখে পাকিস্তানি তরুণী

 

বিনোদন ডেস্ক:

পেছনে আগুনে পুড়ছে বন, সামনে রুপালি গাউন পরে ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়ে চলেছেন তিনি। পাকিস্তানের টিকটক তারকা হুমাইরা আসগরের এমন কাণ্ডে চরম সমালোচনা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু নিন্দা নয়, বন্য প্রাণী ধ্বংস করার অপরাধে হুমাইরাকে হাজতে ঢোকানোর আহ্বানও করেছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় ‘ফলোয়ার’ বৃদ্ধির নেশায় মাঝেমধ্যেই বিচিত্র সব কাণ্ডকারখানা করতে দেখা যায় টিকটকারদের।

সপ্তাহখানেক আগেই বনে আগুন লাগিয়ে ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আরেক পাকিস্তানি ‘টিকটকার’।
টিকটকে হুমাইরার অনুরাগীর সংখ্যা এক কোটিরও বেশি। ‘আমি যেখানেই যাই, আগুন ধরে যায়’ লিখে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করেন হুমাইরা।

ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা। নিন্দা শুরু হতেই তড়িঘড়ি মুছে ফেলা হয়েছে ভিডিওটি। হুমাইরা অবশ্য দাবি করেছেন, তিনি নিজে থেকে আগুন লাগাননি, পরিবেশের ক্ষতি করার কোনো ইচ্ছাও ছিল না তার।

টিকটক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, এ ধরনের ভিডিও প্রকাশ করা একেবারেই নিষিদ্ধ।

এমনিতেই গ্রীষ্মের প্রখর তাপে পুড়ছে পাকিস্তান। কোনো কোনো অংশে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞদের একটি বড় অংশ প্রকৃতির এই রুদ্ররূপের জন্য দায়ী করছেন অনিয়ন্ত্রিত গাছ কাটাকে। পাশাপাশি প্রখর গ্রীষ্মে প্রাকৃতিকভাবেই দাবানল তৈরির আশঙ্কা বেড়ে যায় অনেকটা। তার মধ্যে মানুষ যদি খ্যাতির লোভে ইচ্ছাকৃতভাবে এ ধরনের কাণ্ড ঘটাতে থাকে, তবে তা যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেও মনে করছেন অনেকেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com