শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে ঢাকায় মৎস্যজীবী লীগের কাজ কী

রাজধানীতে ঢাকায় মৎস্যজীবী লীগের কাজ কী

নিজস্ব প্রতিবেদক
তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার উত্তরের সভাপতি বিএনপির এক নেতা উত্তরের সাধারণ সম্পাদক

 

রাজধানীতে পেশাদার জেলে না থাকলেও রয়েছে মৎস্যজীবী লীগের কমিটি। মাছ ব্যবসা বা পেশার সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকলেও গার্মেন্ট ব্যবসায়ীরা হচ্ছেন মৎস্যজীবী লীগের নেতা। ঢাকঢোল পিটিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন করার পর বিতর্কিতরা নেতা হওয়ায় ঢাকায় মৎস্যজীবী লীগের কাজ কী তা নিয়ে প্রশ্ন উঠেছে ভিতরে-বাইরে। অন্যদিকে মৎস্যজীবীরা নেতা না হয়ে অন্যরা নেতৃত্বে আসায় সমালোচনার ঝড় চলছে।

গত ১১ মে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেলোয়ার হোসেনকে সভাপতি ও আবদুল জলিলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সভাপতি দেলোয়ার হোসেন সাভারের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রধান আসামি। বর্তমানে মামলা চলমান থাকার পরও তাকে সভাপতি করা হয়েছে। ২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জনের মৃত্যু হয়।

এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আওয়ামী লীগের এ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে। সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল জলিলকে। তিনি পল্লবী থানা বিএনপির সহসম্পাদক ছিলেন। আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী থাকার পরও কেন বিএনপির লোককে নেতা বানাতে হবে তা নিয়ে সংগঠনের ভিতরে চলছে নানা রকম সমীকরণ। অভিযোগ উঠেছে- বড় ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটিতে পদ পেয়েছেন বিতর্কিতরা। ১২ মে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি প্রার্থী হিসেবে মূল আলোচনায় আছেন শাহজাহান হাওলাদার। পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার এর আগে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন। শাহজাহান হাওলাদার মূলত ঢাকায় থাকেন না। তিনি মাঝে-মধ্যে ঢাকায় আসেন। জানা গেছে, ওই সম্মেলনে ৮-১০ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে সুরাহা না হওয়ায় ওই দিন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। পরে সাত দিনের মধ্যে কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কমিটি হয়নি।
মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থেকেও ঢাকার গুরুত্বপূর্ণ এই ইউনিটে সময় দেওয়া কঠিন কি না জানতে চাইলে শাহজাহান হাওলাদার সাংবাদিকদের বলেন, ২০০৭ সাল থেকে তো করে আসছি। দক্ষিণে যদি মনে করি ১ হাজার লোকের দরকার ফোন দিলেই চলে আসবে ইনশাআল্লাহ। মঠবাড়িয়া নাকি ঢাকায় কোথায় থাকেন জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় বঙ্গবাজারে আমার দোকান আছে। বাসাবোতে বাসা আছে। দেলোয়ার হোসেন ও আবদুল জলিল এর আগে ঢাকা উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন। তারা দায়িত্বে থাকাকালীন সংগঠনের গঠনতন্ত্রবহির্ভূতভাবে তিনটি থানার আহ্বায়ক কমিটি দেয়। টাকার বিনিময়ে ওই কমিটি দেওয়া হয় লিখিত অভিযোগ দাখিল করা কেন্দ্র বরাবর। তাদের এই কাজকে সাংগঠনিক অপরিপক্বতা হিসেবে আখ্যায়িত করে সংগঠনেরই ভিতরেই ব্যাপক সমালোচনা হয়। পরে কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে সতর্ক করলে তারা আহ্বায়ক কমিটি দেওয়া বন্ধ রাখে। জানা গেছে, ২০১৯ সালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ‘বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে’ সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মৎস্যজীবী পেশার সঙ্গে জড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মৎস্যজীবীদের সংগঠিত করা এবং তাদের জন্য স্বীকৃতি দেওয়া হলেও ঢাকায় এই সংগঠনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই পেশার সঙ্গে সম্পৃক্তই নন এমন ব্যক্তিরা আসছেন শীর্ষ পদে। আলোচিত মামলার আসামিরা বাগিয়ে নিচ্ছেন পদ। ঢাকার বাইরের আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা পালন করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ বিষয়ে জানতে চাইলে মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক বলেন, সংগঠনের গঠনতন্ত্র মেনেই কমিটি করা হয়। মামলা তো একটা লোকের বিরুদ্ধে থাকতেই পারে। তাছাড়া দুর্ঘটনার মামলা তো ভিন্ন বিষয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com