শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুঁড়া না পাতা চা, কোনটা বেশি উপকারি

গুঁড়া না পাতা চা, কোনটা বেশি উপকারি

লাইফস্টাইল ডেস্ক :

সকালে উঠে চায়ের কাপে চুমুক না দিলে বাঙালির চলেই না। তবে অনেকেই আছেন যারা শরীর ভালো রাখতে দুধ চায়ের বদলে চুমুক দেন লিকার চায়ে। কালো চা যারা খান তারা সাধারণত দু’ধরনের চা কেনেন। পাতা চা, না হলে গুঁড়া চা।
কড়া লিকার খেতে যারা বেশি পছন্দ করেন, তাদের প্রথম পছন্দ গুঁড়া চা। আর চায়ের সুগন্ধ পেতে চাইলে সে ক্ষেত্রে পাতা চা কেনাই ঠিক হবে। তবে এই দুই ধরনের চায়ের স্বাস্থ্যগুণ কিন্তু সমান নয়।

 

এই দু’ধরনের চা পাতা কীভাবে প্রস্তুত করা হয়, তার ওপর চায়ের গুণগত মান অনেকটাই নির্ভর করে। গুঁড়া চা প্রস্তুত করতে সময় কম লাগে। বাগান থেকে তোলার পরে যন্ত্রের মাধ্যমে চা পাতা শুকিয়ে গুঁড়া করা হয়। চা পাতার বেশ কিছু উপাদান এতে থেকে যায়। ফলে অনেক সময় গুঁড়ো চায়ের স্বাদ তেতো হয়ে যায়।

অন্যদিকে, পাতা চা প্রস্তুত করতে অনেকটা বেশি সময় লাগে। পাতা চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভন, পলিফেনলের মতো যৌগ থাকে। গুঁড়া চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পলিফেনলের পরিমাণ অবশ্য গুঁড়া চায়ে পাতা চায়ের মতোই থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গুঁড়া চায়ের চেয়ে পাতা চা কিন্তু বেশি উপকারী।

পাতা চায়ে অ্যান্টিঅক্সিড্যান্টের মাত্রা গুঁড়ো চায়ের চেয়ে অনেক বেশি। ফলে শরীরের যাবতীয় দূষিত পদার্থ দূর করতে বেশি সহায়ক পাতা চা। পাতা চা হৃদরোগে আশঙ্কা কমাতেও সাহায্য করে। গুঁড়া চায়ের এমন বিশেষ কোনো স্বাস্থ্যগুণ নেই। পাতা চা স্নায়ু শান্ত রাখে। বাড়তি উত্তেজনা কমাতে সাহায্য করে। গুঁড়ো চা অল্প পরিমাণে হলেও স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে দেয়।

পাতা চায়ে ট্যানিনের পরিমাণ তুলনায় কম থাকে। ফলে ভাল ঘুম হতেও সাহায্য করে। কিন্তু গুঁড়া চায়ে ট্যানিনের পরিমাণ খানিক বেশি। ফলে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে গুঁড়া চা। অম্বল, বদহজমের মতো সমস্যাও দেখা দিতে পারে গুঁড়ো চা খাওয়ার অভ্যাসে। পাতা চা খাওয়ার অভ্যাসে সেই আশঙ্কা অনেক কম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com