নিজস্ব প্রতিবেদক :
জীবন বীমা কর্পোরেশনের বান্দরবানে প্রস্তাবিত শাখা অফিস-৫২/৭৪২ উদ্বোধনের লক্ষ্যে ২১-০৫-২০২২ তারিখ শনিবার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর (সরকারের অতিরিক্ত সচিব) জনাব মোঃ সাইফুল ইসলাম,সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার (উপ-সচিব) কাজী নাজিমুল ইসলাম, বান্দরবান পৌরসভার
মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সরকারি কলেজের ভাইস-প্রিন্সিপাল নুরুল আবচার চৌধুরী,এছাড়া বান্দরবান কার্ড ব্যবসায়ী সমিতি, টিম্বার এন্ড মার্চেন্ট সমিতি, ব্যবসায় কল্যাণ সমিতি, ব্যবসায়ী ঐক্য সমিতি , জীবন বীমা কর্মচারী ইউনিয়ন (সিবিএ) চট্টগ্রাম,
বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন (উন্নয়ন)-এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জনাব মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য জেলা বান্দরবানে সরকারী প্রতিষ্ঠান জীবন বীমাকর্পোরেশনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য দ্রুত বান্দরবানে শাখা অফিসটি চালু করতে হবে।
এ সময় তিনি উপস্থিত সকলকর্মকর্তা কর্মচারীদের তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য আহবান
জানান।
Leave a Reply