শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশের চাকরিটাই জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নিরাপত্তা দেওয়া : আইজিপি

পুলিশের চাকরিটাই জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নিরাপত্তা দেওয়া : আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

আইজিপি ড. বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‌‘পুলিশের চাকরিটাই জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নিরাপত্তা দেওয়া।পুলিশ সবসময় ঝুঁকিপূর্ণ কাজ করে। প্রতিবছর ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে শতশত সহকর্মী আমরা হারাই। তবে প্রতিটি ঘটনা থেকে আমরা শিখি ও সতর্ক হই।’

আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে কবজি বিচ্ছিন্ন পুলিশ সদস্য জনি খানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে আহত জনি খানের সঙ্গে কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আহত কনস্টেবল জনি ভালো আছেন। এই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা প্রায় ৯ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন কবজি অপারেশনের পর জোড়া লাগান। বাংলাদেশের যেসব চিকিৎসক এই অপারেশন করেছেন তাদের কাছে পুলিশ কৃতজ্ঞ। আমাদের দেশের চিকিৎসাবিজ্ঞান অনেক এগিয়েছে, এটিই তার প্রমাণ। আহত কনস্টেবলের জন্য আমরা দোয়া চাই। আর এই কাজটি যে আসামি করেছিল তাকেও গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ মে সকাল ১০টার দিকে লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় আসামির ধারালো দায়ের কোপে পুলিশ সদস্য জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ১৬ মে রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে পুলিশ সদস্য জনি খানের হাতের কবজি টানা ১০ ঘণ্টার প্রচেষ্টায় জোড়া লাগানো হয়। গত ১৯ মে দিবাগত রাতে কবজি বিচ্ছিন্নের মর্মান্তিক ঘটনায় মূল আসামি কবির আহমদকে গ্রেফতার করে র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com