শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি সিএনজিচালক ছিলেন। তিনি ক্যানসার রোগে ভুগছিলেন। তার মানসিক সমস্যাও ছিল বলে জানিয়েছে পরিবার।

গতকাল রবিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী কাজলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয় ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই সাব্বির হোসেন বলেন, ‘মৃত ব্যক্তির মানসিক সমস্যা ছিল। রাতে কাজলা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যানবাহনটিকে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। ‘ তিনি আরো বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ছেলে হাবিব উল্লাহ জানান, তার বাবা নজরুল ইসলাম সিএনজিচালক ছিলেন। ৬ মাস আগে তার বাবার ব্রেন টিউমার ও ক্যানসার রোগ ধরা পড়ে। পরে তিনি আর সিএনজি চালাতেন না। তার একটু মানসিক সমস্যাও ছিল। রাতে বাসা থেকে মাঝে-মধ্যে বের হয়ে যেতেন। গত রাতেও বাসা থেকে বের হন। পরে খবর পান কাজলা ব্রিজ সড়ক পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নজরুল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রহা গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী কাজলা উত্তরপাড়া পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com