শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কলকাতার সিরিয়ালের শুটিংয়ে ভেঙে পড়ল ছাদ

কলকাতার সিরিয়ালের শুটিংয়ে ভেঙে পড়ল ছাদ

বিনোদন ডেস্ক :
কলকাতার জনপ্রিয় সিরিয়াল মিঠাই। সম্প্রতি একটি বড় দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল কলকাতার মিঠাই ধারাবাহিকের কুশলীদের। ভারতলক্ষ্মী নামের একটি স্টুডিওতে শ্যুটিং চলছিল।

বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে।

স্যান্ডি ও পিঙ্কির বিয়ের জন্য সেট সাজানো হয়েছিল স্টুডিওতে। চলছিল শ্যুটিং। হঠাৎ ঘটে যায় মারাত্মক ঘটনা। দমকা হাওয়ায় ভেঙে পড়ে শ্যুটিং ফ্লোরের ছাদ! কালবৈশাখীর দাপটেই এই ঘটনা ঘটে যায় ! সে সময় মোদক পরিবারের সকলেই উপস্থিত ছিলেন সেটে। বিয়ের আসরের মাঝেই ভেঙে পড়ে শ্যুটিং ফ্লোরের ছাদ। একটুর জন্য রক্ষা পান কলাকুশলীরা। তবে সেখানে থাকা টেকনিশিয়ানস থেকে পর্দার পেছনের অনেকেই আহত হন।
সঙ্গে সঙ্গে সকলকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে কাউকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি। সকলেই ঠিক আছেন। তবে এই বিপদের পড়েও থেমে থাকেনি ‘মিঠাই-এর শ্যুটিং। ফের সাজানো হয় সেট। এবং ভয় কাটিয়ে শুরু হয় শ্যুটিং।

‘মিঠাই’ ধারাবাহিককে এর আগেও বেশ কয়েকটি বিপদের সামনে পড়তে হয়েছিল। তবে সে সব এখন অতীত। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় সকলেই বেশ আতঙ্কে ছিলেন। কিন্তু মোদক পরিবারের ‘হল্লা পার্টি’কে যে কিছু দিয়েই ভয় পাওয়ানো সম্ভব নয়, তা আরও একবার প্রমাণ করলেন সকলে মিলে।

এখন স্যান্ডি ও পিঙ্কির বিয়ে নিয়ে জমে উঠেছে ধারাবাহিক। অন্যদিকে সিডের স্মৃতি-শক্তি ফেরা নিয়ে চিন্তিত বাড়ির সকলে। কিন্তু সিড যে আসলে সবটাই নাটক করছে, তা কিন্তু এখনও স্পষ্ট নয়! অন্যদিকে মিঠাই ও সিডের প্রেম নিয়েও চিন্তিত দর্শক! মোট কথা গল্পের টানা-পোড়েন নিয়ে এখন জম-জমাট ধারাবাহিক!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com