শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বৃদ্ধাশ্রমে ওমর সানির একদিন

বৃদ্ধাশ্রমে ওমর সানির একদিন

 

বিনোদন প্রতিবেদক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। এখনও চলচ্চিত্রে অভিনয় করছেন। শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালনের পর ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

ওমর সানি সবসময়ই সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। গতকাল ছিলো এই অভিনেতার মায়ের মৃত্যুবার্ষিকী। মাকে হারানোর দিনে বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া-মাহফিলের আয়োজন করেন এই নায়ক।

গাজীপুরের কাপাসিয়ার আব্দুল আলী নামের বৃদ্ধাশ্রমের মা-বাবা ও তাহসিমুল কোরআন নামের হাফিজিয়া মাদ্রাসার এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় বৃদ্ধাশ্রমের এক মায়ের চোখের অপারেশন, আরেকজনের চিকিৎসাসহ হাফেজিয়া মাদ্রাসার সমস্ত ছেলে মেয়েদের ইউনিফর্ম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন ওমর সানি।

ওমর সানি আজ তার ফেসবুকে এক বৃদ্ধের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেন, ‘আমি একদিন ছোট ছিলাম বড় হয়েছি, বেশ বড়, কেউ ভাই বলে, কিছু অংশ আঙ্কেল বলে। আমার সঙ্গে যাকে দেখছেন তার একসময় শক্তি সামর্থ ছিল যৌবনের শক্তি ছিল, আজ নেই। একদিন আমারও থাকবে না আর আপনি যে আমার লেখাটা পড়ছেন আপনি একটু ভাবুন তো আপনার কি হবে, শরীরের অহংকার, হিংসা পাওয়ার সব ভুলে যাই সহযোগিতা করি, আল্লাহ আমাদের হেফাজত করুন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com