শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুক্রবার থেকে ফ্রান্সে মুক্তি পাচ্ছে ‘শান’

শুক্রবার থেকে ফ্রান্সে মুক্তি পাচ্ছে ‘শান’

বিনোদন প্রতিবেদক :
ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় এক যুগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি শান। মুক্তির পরই দর্শক নন্দিত হয় ছবিটি। এবার ‘শান’ মুক্তি পাচ্ছে ফ্রান্সে। আগামী শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদর্শিত হবে।

সেখানে ছবিটি ডিস্ট্রিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলির দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি ছবিটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তী সময়ে শো আরো বাড়ানো হবে। ‘

শান-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরী। ঈদুল ফিতরে বাংলাদেশের সব বড় হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীতে বেশ সাড়া ফেলে। অলমোস্ট হাউজফুল যায় শান।

ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। ফ্রান্সে ছবিটির মুক্তি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঈদে দর্শক টেনেছে ছবিটি। আমরা চাই ছবিটি প্রবাসী বাংলাদেশিরাও দেখার সুযোগ পাক। এবার ফ্রান্সে ছবিটি মুক্তি দিচ্ছে দেসি এন্টারটেইনমেন্ট। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, ১৭ মে ছবিটি ফ্রান্সের দর্শকরাও হলে এসে দেখবেন। ‘

‘শান’ ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

আজাদ খান বলেন, ‘শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম, সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকদের সাড়া পেয়েছি- এটা আমাদের পরবর্তী সিনেমা নির্মাণে আগ্রহী করেছে। এবার ছবিটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য দারুণ সুখবর। ‘

ছবিটিতে মুখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরী। বিদেশে মুক্তি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘শান ছবিটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এটা ভেবে যে সেখানকার প্রবাসী ভাই-বোনরা ছবিটি এবার দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে ছবিটি দেখার জন্য আহ্বান করব। ‘

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com