শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলাকে কুপিয়ে জখম 

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলাকে কুপিয়ে জখম 

 

মোঃ মোহন মিয়া:পঞ্চগড় প্রতিনিধি:: পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোছাঃ রসনা বেগম নামক এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ।মোঃ মুসলিম উদ্দিন এর স্ত্রী  মোছাঃ রসনা বেগম বর্তমানে গুরুত্বর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক্সট্রা ১০ বেডে চিকিৎসাধীন রয়েছেন । এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে মুসলিমউদ্দীন এর পরিবারের সদস্যদের বক্তব্য ও স্থানীয় লোকজন এর কাছ থেকে পাওনা তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা মোঃ আমিনার রহমান মুসলিমদ্দিন এর কাছে জমি বিক্রির জন্য বায়নামা করে । অগ্রিম বাবদ টাকা নিয়ে স্ট্যাম্প চুক্তি করে । মোঃ মুসলিম উদ্দিন বাড়ির গরু সহ অন্যান্য সামগ্রী বিক্রি করে আমিনার রহমানকে টাকা দেয় । আবার একই জমি স্থানীয় স্বামী পরিত্যক্তা মহিলা মোছাঃ রহিমা বেগম এর কাছে বিক্রির জন্য টাকা নেয় । শুধু রহিমা বেগম ও মুসলিম উদ্দিন নয় এ রকম একাধিক ব্যক্তির কাছে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে আমিনার রহমান । কিন্তু আমিনার রহমান কাউকে জমি রেজিস্ট্রি করে দেন নাই । এর মধ্যে কিছুদিন আগে মুসলিমদ্দিন এর পরিবারের সাথে মোছাঃ রহিমা বেগম এর বাকবিতণ্ডা হয় । পরবর্তীতে রহিমা বেগম তার নিজস্ব বাড়ি ভিটা না থাকায় মুসলিমদ্দিন এর জমিতে সাময়িক ঘর নির্মাণ করে থাকবে এই মর্মে অঙ্গীকার করে ঐ জমিতে ছোট একটা ঘর তৈরি করে বসবাস শুরু করে । এর মধ্যে গত (২৬-মে) মুসলিম উদ্দিন সকাল বেলা আমিনার রহমানকে জমি রেজিস্ট্রি করতে বলেন । দুপুরে আমিনার রহমান পুনরায় ঐ জমির উপর ঘর তুলতে শুরু করলে মুসলিম উদ্দিন ও তার স্ত্রী এসে বাধা প্রদান করে । এমন সময় আমিনার রহমান ছুরি দিয়ে মোঃ মুসলিম উদ্দিন এর স্ত্রী মোছাঃ রসনা বেগম এর বাম হাতে কয়েক বার আঘাত করে । মোছাঃ রসনা বেগম অজ্ঞান হয়ে পরলে আমিনার রহমান ও তার লোকজন রহিমা বেগমকে ঘরে আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসতে বলে । যা ঐ সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে সত্যতা অনুমান করা যায় । এবং রহিমা বেগম এর শরীরে দুএকটা জায়গায় সামান্য কেটে দিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এদিকে মোছাঃ রসনা বেগমকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার দীর্ঘ সময় পরেও জ্ঞান না ফিরলে মোঃ লুৎফর রহমান এর অন্তসত্তা পুত্রবধূ মোছাঃ রাবেয়া বশ্রীকে পেটে আঘাত পেয়েছে এমন অভিযোগ এনে তাঁকে ঘটনার দিন বিকেল ৪.৩৫ মিনিটে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুক্তারুল ইসলাম (মুকু) বলেন , মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে সান্ত থাকার পরামর্শ প্রদান করে চলে আসি । পরে জানতে পারি তারা আমাকে নিয়ে দোষারোপ করছে । আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।এ  বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন নূরীয়া বলেন,মোছাঃ রসনা বেগম স্বামী মোঃ মুসলিম উদ্দিন, গ্রামঃ আতমাগছ, ইউনিয়নঃ দেবনগর, উপজেলাঃ তেঁতুলিয়া তাকে দুপুর ২.৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় । তার বাম হাতের কনুইয়ের নিছে গভীর কাটা দাগ ছিল । সেখানে ২২টি সেলাই দেওয়া হয়েছে । ভিতরেও সেলাই দেওয়া হয়েছে । আবার মোছাঃ রাবেয়া বশ্রী ছয় মাসের অন্তসত্তা । সে পেটে আঘাত নিয়ে ৪.৩৫ মিনিটে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন । উভয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবু সায়েম মিয়া জানান,মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । এখনো লিখিত অভিযোগ কেউ জমা দেয়নি । অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com