যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছাত্রলীগের ৩২ জনকে আসামি করে ছাত্রদল নেত্রীর মামলা

ছাত্রলীগের ৩২ জনকে আসামি করে ছাত্রদল নেত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক :
প্রতীকী ছবি

চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা ইসলামের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে তদন্ত করে আগামী ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক মামলাটি তদন্ত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন ছাত্র লীগের সহ- সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার উর্মি, ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, ছাত্রলীগের সহ-সম্পাদক আমানুল্লাহ আমান, পরিবেশবিষয়ক সম্পাদক শামীম পারভেজ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল বারী, উপ-দপ্তর সম্পাদক মো. নাজির, উপ-আপ্যায়ন সম্পাদক শাহীন তালুকদার, উপ-দপ্তর সম্পাদক খান মো. শিমুল, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেইন, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা অভিজ্ঞান দাস অন্ত, একুশে হল শাখার নেতা এনায়েত এইচ মনন, একই হলের এমদাদুল হাসান সোহাগ ও রাকিব হোসেন, বিজয় একাত্তর হল শাখার নেতা মজিবুল বাশার, সলিমুল্লাহ হল শাখার নেতা নাজিমুদ্দিন সাইমুন, চুয়েট শাখা ছাত্রলীগের নেতা সৈয়দ ইমাম বাকের, ছাত্রলীগকর্মী মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহিদুল্লাহ হল শাখার নেতা শরিফ আহমেদ, এফ রহমান হল শাখার কর্মী আব্দুর রাহিম, শহিদুল্লাহ হলের মুনিম শাহরিয়ার, সূর্যসেন হলের নাহিদ সাদী, জগন্নাথ হলের ঐশিক শুভ ও সৌরভ টক্রবর্তী, এসএম হলের সায়েম, এফ রহমান হলের রিয়াজ, মুজিব হলের মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা সাজ্জাদ, মিজানুর রহমান পিকুল এবং আব্দুল্লাহ আল ফারিয়াল।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মে দোয়েল চত্বরে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের উপরোক্ত নেতাকর্মীরা, লাঠিসোটাসহ হামলা করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের মারধর ও জখমসহ হত্যাচেষ্টা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com