শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেষ শ্রদ্ধা জানাতে কেকের বাড়িতে তারকারা

শেষ শ্রদ্ধা জানাতে কেকের বাড়িতে তারকারা

বিনোদন ডেস্ক :

গতকাল বিকালে কলকাতা থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয় সংগীতশিল্পী কেকের মরদেহ। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে কেকের বাড়িতে ভিড় করছেন শোবিজ অঙ্গনের তারকারা।

সকাল সাড়ে ১১টার দিকে কেকের বাড়িতে যান অভিনেতা ফয়সাল খান। এরপর হাজির হন সংগীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য, গায়ক জাভেদ আলী, গায়িকা শিল্পা রাও, অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, সলিম মার্সেন্ট, নির্মাতা বিশাল ভরদ্বাজ প্রমুখ।

মঙ্গলবার রাতে কলকাতায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠানস্থল ত্যাগ করে ফিরে যান হোটেলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ তারকা শিল্পীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে পোস্ট দিয়েছেন। এ তালিকায় রয়েছেন—সালমান খান, আল্লু অর্জুন, সংগীতশিল্পী শান, আমির খান প্রমুখ।

কেকের মত্যৃর কারণ নিয়ে জোর আলোচনা চলছে। কলকাতার নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে এ সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকের।

কেকের মৃত্যুর পর মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন তার স্ত্রী জ্যোতি ও পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ। কলকাতার রবীন্দ্র সদনে এ সংগীতশিল্পীকে শেষ বিদায় জানান স্থানীয় সংগীতপ্রেমীরা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রদ্ধা শেষে গতকাল বিকালে স্বামীর মরদেহ নিয়ে মুম্বাইয়ে ফিরে যান জ্যোতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com