যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৪ ও ১৫ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্মেলনের লোগো বুধবার (১ জুন) সকালে উন্মোচন করা হয়েছে।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে লোগো উন্মোচন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক ড. শেখ মেহেদী হাসান ও সদস্য সচিব ড. মেহেদী উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন—এই তিনকে মোটো ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ‘

এসময় উপাচার্য আরও বলেন, ‘এবারের কনফারেন্সে অংশ নিতে ২৬০টি অ্যাবস্ট্রাক্টস জমা পড়েছে। এটা খুবই ইতিবাচক। এরমানে হলো বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুল বিশ্ববিদ্যালয় ইমপ্যাক্ট ফেলতে শুরু করেছে। যা আমাদের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের জন্যও ভালো। কেননা বিশ্বের র‌্যাংকিং নির্ভর করে এ ধরনের বিষয়গুলোর ওপরে। ‘

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্সের সফলতা কামনা করে উপাচার্য বলেন, ‘আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটি করে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে। সেখানে দেশি-বিদেশি অধ্যাপক ও গবেষকরা অংশ নেবেন। ‘

আয়োজক কমিটির আহ্বায়ক ড. শেখ মেহেদী হাসান জানান, জমা পড়া গবেষণা প্রস্তাবের সারাংশের মধ্যে যাচাই বাছাই করে প্রায় ৮০টির মতো সারাংশ নির্বাচিত করা হয়েছে। প্যারালাল সেশনের মধ্যদিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড থেকে আসা গবেষকরা কনফারেন্সে অংশ নিবেন।

আয়োজক কমিটির সদস্য সচিব ও কথাসাহিত্যিক ড. মেহেদী উল্লাহ কালের কণ্ঠকে বলেন,’মাননীয় উপাচার্য স্যার নিজেই এই কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক। তাঁরই বিশেষ আগ্রহ ও উদ্যোগে এটিই বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার এবং কনফারেন্স বাস্তবায়নের কাজকে সহজ করে দিয়েছে। আয়োজক কমিটির সদস্যরা অহ-রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষা ও গবেষণায় আমরা সমৃদ্ধ হতে চাই। ‘

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com