শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নান্দনিক ডিজাইনের অপূর্ব সমন্বয় অপো এফ২১ প্রো ফাইভজি

নান্দনিক ডিজাইনের অপূর্ব সমন্বয় অপো এফ২১ প্রো ফাইভজি

 

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো প্রতিনিয়তই দেশের বাজারে নিয়ে আসছে নিত্য নতুন প্রযুক্তির স্মার্টফোন। ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দিতে প্রতিষ্ঠানটি এর এফ সিরিজের নতুন ডিভাইস এফ২১ প্রো ফাইভজি সংস্করণের ডিভাইসটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন এবং এ শিল্পখাতের প্রথম ডুয়াল অরবিট লাইটস।

বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ও সেলফি এইচডিআর ইমেজ ফিচারসহ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি ৬ এনএম মোবাইল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে ব্যবহারকারীরা বৈচিত্র্যপূর্ণ লাইফস্টাইলের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারবেন। এফ সিরিজের স্লিক ও কমপ্যাক্ট ডিজাইনের ধারাবাহিকতায় এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি দু’টি ভিন্ন রঙে – রেইনবো স্পেকট্রাম ও কসমিক ব্ল্যাক পাওয়া যাচ্ছে।

এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে অপো’র ডুয়াল অরবিট লাইট নিয়ে আসা হয়েছে, যা দুটি মেইন ক্যামেরার পিছনে সুন্দরভাবে একত্রিত। ডুয়াল অরবিট লাইটগুলো বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে ইলেক্ট্রনিক ব্লু, লাইট ব্লু, সায়ান ব্লু ও বেবি ব্লুতে আলোকিত হয় বা জ্বলজ্বল করে। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে। ডিভাইসটি ৬এনএম প্রসেস দিয়ে তৈরি করা হয়েছে। ডিভাইসটি ভিওএলটিই বা ভয়েস ওভার এলটিই প্রযুক্তি সম্পন্ন, যার ফলে এটি ব্যবহারকারীরা ভয়েস কোয়ালিটির ক্ষেত্রে কোন সমস্যার মুখোমুখি হবেন না; বরং নেটওয়ার্কের মাধ্যমে তারা একই সাথে ভয়েস এবং ডাটা সেন্ড করতে পারবেন।
এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল হাই-রেজ্যুলেশনের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে বেশ কিছু অসাধারণ ইমেজিং ফিচার। ডিভাইসটিতে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট রয়েছে, এর সাহায্যে ব্যবহারকারীরা হাই-এন্ড ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। মৃদু আলো ও ব্যাকলিট পরিবেশে ডিভাইসটির সেলফি এইচডিআর প্রযুক্তি স্পষ্ট ছবি তুলতে পারে।

ফোনটিতে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চি পাঞ্চ হোল অ্যামোলেড এফএইচডি+ডিসপ্লে, যা ব্যবহারকারীদের কনটেন্ট উপভোগের চমৎকার অভিজ্ঞতা দিবে। এ ডিভাইসটিতে রয়েছে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা ও ৩৩ ওয়াট সুপাভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, যা দিয়ে মাত্র ৩৩ মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ দেয়া যাবে। এফ২১ প্রো ফাইভজিতে ৮জিবি র‌্যাম ও ১২৮ রম রয়েছে।

অপো’র র‌্যাম সম্প্রসারণ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটিতে থাকা ৮জিবি র‌্যামের পাশাপাশি আরও ১৩জিবি সম্পৃক্ত করা যাবে। এমন সুবিধার কারণে কোনও ঝামেলা ছাড়াই একাধিক অ্যাপ একসাথে চালানো যাবে। এফ২১ প্রো ফাইভজি হলো প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি যা টিউভি এসইউডি ৩৬ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশনে শীর্ষ-স্তরের এ রেটিং পেয়েছে। দুই বা তিন বছরের ব্যবহারের ওপর ভিত্তি করে ইলেকট্রনিক ডিভাইসের ক্রমাগত সাবলীলতা মূল্যায়ন করা হয়। কালারওএস ১২ এয়ার জেসচার ব্যবহারকারীদের ফোন কলের উত্তর, মিউট কল ও হাতে রেখে পেজ স্ক্রল করতে সাহায্য করবে। ডিভাইসটির অন্যান্য ফিচার ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও সহজে ফোন ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে। সম্পূর্ণ নতুন এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৭,৯৯০ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com