শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন

‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন

বিনোদন প্রতিবেদক:
অনন্য মামুন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। ছবিটি নিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। মঙ্গলবার মুক্তি পেল এর ট্রেলার। যা শেয়ার করে দর্শকদের হলমুখি হওয়ার আহ্বান জানাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।
মঙ্গলবার বিকেলে চিত্রনায়ক নিরব ‘অমানুষ’ এর ট্রেলার শেয়ার করে লিখেছেন, মানুষের ভিড়ে মানুষের বেশে ঘাপটি মেরে বসে থাকে কিছু অমানুষ। মানুষের ভিড়ে লুকিয়ে থাকা অমানুষগুলোকে চিনতে হলে ১৭ জুন সিনেমা হলে আসুন।

২ মিনিট চার সেকেন্ড ব্যাপ্তীর ট্রেলারে অরণ্যঘেরা এক জঙ্গলের দেখা পাওয়া যায়। ট্রেলারের শুরুতেই সেই জঙ্গলের বর্ণনাও দেয়া হয়। দেখতে শান্ত হলেও ডাকাত দলেরা জঙ্গলটিকে অশান্ত করে তুলেছে। মিশা সওদাগর, ডন এমনকি নিজেকে মফিজ ডাকাত হিসেবে পরিচয় দেয়া রাশেদ মামুন অপুদের দুর্ধর্ষ রূপ দেখা যায় ট্রেলারে। ডাকাত দলের একজন হলেও উজ্জ্বল উপস্থিতি কাজী নওশাবা আহমেদের। যাকে একটি দৃশ্যে নিরবকে ভালোবাসার কথা বলতেও শোনা যায়!

তবে ট্রেলারের বেশকিছুটা জুড়ে আছেন মিথিলা। যিনি কিডন্যাপের শিকার। যার আশ্রয় হয় এই জঙ্গলে। একটি দৃশ্যে তাকে পালানোর চেষ্টাও করতে দেখা যায়। আবার ডাকাতবেশী নিরবের সঙ্গে আছে রোমান্সেরও দৃশ্য! তবে ট্রেলার দেখে বোঝা যায়, ডাকাতদের খপ্পড়ে পড়েছেন মিথিলা। শেষ পর্যন্ত কি তার মুক্তি ঘটবে?

নির্মাতা আগেই ঘোষণা দিয়েছেন, ১৭ জুন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলে ‘অমানুষ’ একযোগে প্রদর্শিত হবে। ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। প্রথমবার একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মাথায় চুল ফেলে দিতে হয় তাকে। নিরব বলেন, চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই নিরবকে দর্শক আগে কখনই দেখেনি।

পরিচালক অনন্য মামুন বলেন, অমানুষের মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান আজ অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে যেভাবে বলেছি সেভাবেই নিজেকে সঁপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

বিজ্ঞাপন, নাটক ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে আলোচনায় থাকা রাফিয়াথ রশিদ মিথিলা ‘অমানুষ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় চুক্তিবদ্ধ হন। নায়ক নিরবের সঙ্গে মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দা।

মিথিলা বলেন, সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ করেছি।

জনপ্রিয় ফ্রুট ড্রিংকস ‘ফুটিকা’ প্রেজেন্টস ‘অমানুষ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com