শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্বকাপ ট্রফির সামনে তাহসান

বিশ্বকাপ ট্রফির সামনে তাহসান

 

বিনোদন প্রতিবেদক :

নভেম্বরে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। কিন্তু পাঁচ মাস আগেই বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। বাংলাদেশ কখনো বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে না পারলেও এ দেশে বিশ্বকাপের সময় উত্তেজনা থাকে চরমে। আর সেই বিশ্বকাপের ট্রফি যখন বাংলাদেশে আসে তখন আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ।

বিশ্বকাপের ট্রফি বেড়িয়েছে বিশ্বভ্রমণে। যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে।
তারই প্রেক্ষিতে আজ বুধবার (৮ জুন) সকাল ১১টা ২০ মিনিটে কোকাকোলার বিশেষ বিমানে চড়ে পাকিস্তান থেকে ঢাকায় এসে পৌঁছেছে বিশ্বকাপের ট্রফিটি।

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সামনে দেখা গেল সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানকে। নেট মাধ্যমে পাওয়া ওই ছবিতে দেখা যায়, তাহসান বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে বিজয়ী চিহ্ন দেখাচ্ছেন। সম্ভবত কোকাকোলার বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে জনসাধারণের জন্য ট্রফি দেখার সুযোগ করে দেওয়া হবে আগামীকাল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আড়াই হাজার নির্বাচিত দর্শক হোটেলে রেডিসনে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন। বিকেলে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে কোকা কোলার আয়োজনে হবে জমকালো এক কনসার্ট।

২০১৩ সালের আবারও ঢাকায় আজ এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। বিমানবন্দর থেকে ট্রফিটি রেডিসন ব্লু হয়ে বিকালে রাষ্ট্রপতি ও সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে যাওয়া হবে।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বু। এছাড়া এসেছেন ফিফার সাত কর্মকর্তা। ৫১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা ছেড়েছেন অনেক আগে। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে তিনি জিতেছিলেন বিশ্বকাপ।

১৯৯২ থেকে ওই বিশ্বকাপের বছরেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা কারেম্বুর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ১ গোল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com