শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ চীনে ভয়াবহ বিস্ফোরণ আতশবাজি কারখানায় নিহত ২১ যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হামলার দাবি ট্রাম্পের, হরমুজে ইরানের ৭ ‘দ্রুতগামী নৌকায় নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলগঞ্জে ৫ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

কমলগঞ্জে ৫ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে ৫ মাস পর কবর এক যুবকের লাশ উত্তোলন করা হয়। উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মহব্বত উল্ল্যার পুত্র নজরুল ইসলাম (৩২) কে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে স্বজনদের এমন ধ পর আদালতের নির্দেশে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বড়চেগ বিক্রমপুর কবরস্থান থেকে মৃতদেহ উত্তোলন করা হয়।

ময়না তদন্তের জন্য ওই যুবকের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত নজরুল ইসলাম এর ভাই মোঃ বদরুল ইসলাম জানান, তার ভাইকে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। নিহত নজরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের রঙ্গু মিয়ার কন্যা মশকুরা বেগমকে বিয়ে করেন। গত ২৭ জানুয়ারী ২০২২ইং তারিখে শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। গত ১ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে নজরুল ইসলাম এর বাড়িতে তার শ্বশুর বাড়ির লোকজন খবর দেয় দাঁতের ব্যাথায় নজরুল ইসলাম মারা গেছে। নিহতের পরিবাবারের লোকজনের সন্দেহ হয় নজরুল ইসলামকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে গত ১৮ মে ২০২২ইং তারিখে নিহতের মা নুরজাহান বেগম বাদি হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। কোনো ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে এমন অভিযোগ করা হলে লাশ উত্তোলন করে ফের ময়না তদন্তের নির্দেশ দেয় আদালত।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, আমরা আদালতের নির্দেশনা পেয়ে নিহত নজরুল ইসলাম এর লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
আদালেতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের উপস্থিতিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স লাশ উত্তোলন করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com