শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট দিলেন ডিপজল

মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট দিলেন ডিপজল

বিনোদন প্রতিবেদক :

আজ (৯ জুন) ডিপজলকন্যা ওলিজা মনোয়ারের জন্মদিন। এ উপলক্ষে মেয়েকে দুই কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত অভিনেতা ডিপজল। এছাড়াও অন্যান্যদের কাছ থেকেও দামি উপহার পেয়েছেন ওলিজা।
জানা গেছে, স্বামী অর্পণের কাছ থেকে ডায়মন্ডের রিং উপহার পেয়েছেন তিনি। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনরাও প্রচুর উপহার দিয়েছে তাকে। এত এত উপহার পেয়ে উচ্ছ্বসিত ওলিজা।

ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই পরিবারের সঙ্গে কেট কেটেছেন ডিপজলকন্যা। রাতে শ্বশুরবাড়িতেও কেক কাটবেন তিনি। মেয়ের বিশেষ দিনটি উপলক্ষে রাতে সবাইকে খাওয়াবেন ডিপজল। আগামী সপ্তাহে পুরো পরিবার মিলে কক্সবাজার ঘুরতে যাবেন তারা।

এদিকে বুধবার (৮ জুন) প্রথম পুত্রবধূকে ঘরে তুলেছেন ডিপজল। রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী শুক্রবার (১০ জুন) বসুন্ধরা কনভেনশন সেন্টার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ভাইয়ের বিয়ের সাজেও অতিথিদের নজর কেড়েছেন ওলিজা। গায়ে হলুদের অনুষ্ঠানে ওলিজার গলার নেকলেস নিয়ে অন্তর্জালেও বেশ আলোচনা হয়েছে। থাইল্যান্ড থেকে মুক্তা এনে নেকলেসটি তিনি নিজেই বানিয়েছেন। এটি তৈরিতে সময় লেগেছে পাঁচ দিন। নেকলেসটির ওজন ৬ কেজি। সব মিলিয়ে তার খরচ হয়েছে ৬ লাখ টাকা।

প্রসঙ্গত, ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। ২০১৮ সালের জুনে ব্যবসায়ী অর্পণের সঙ্গে মেয়ে ওলিজার বিয়ে দিয়েছেন। ইতোমধ্যে দুই সন্তানের মা হয়েছেন টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপে পারদর্শী ওলিজা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com