শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সামান্থার বিকিনি পোস্ট , কোটি টাকার বিনিময়ে

সামান্থার বিকিনি পোস্ট , কোটি টাকার বিনিময়ে

বিনোদন ডেস্ক :
আল্লু অর্জুন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এর ‘সামি সামি’, ‘শ্রীভালি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানগুলো দর্শক-শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে। বিশেষ করে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
সিনেমাটির ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে প্রথমবারের মতো নেচেছেন সামান্থা রুথ প্রভু। শুরু থেকেই আলোচনায় ছিল গানটি। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের এই আইটেম গানে নেচে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা। বিচ্ছেদের পর যে নায়িকা তার পারিশ্রমিক বাড়িয়েছেন সে খবর দর্শকরা আগেই জেনেছেন। এবার তার প্রমাণও পাওয়া গেল। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন দাবি করে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

এরপরপরই বদলে যায় সামান্থার পারিশ্রমিক। বর্তমানে দক্ষিণ ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন চিত্রনায়িকা নয়নতারা। প্রতি সিনেমার জন্য তাকে দিতে হয় ৬ কোটি রুপি। তারপরেই দ্বিতীয় অবস্থানে আছেন সামান্থা রুথ প্রভু। তিনি প্রতিটি সিনেমার জন্য নিচ্ছেন ৫ কোটি রুপি।

সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আয় অন্য সবার চেয়ে বেশি৷ কারণ এখানে তার চাহিদাও বেশি।

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পোশাকে একটি ছবি পোস্ট দিয়ে কোটি টাকার ওপরে নিলেন এই দক্ষিণী অভিনেত্রী।

জানা গেছে, বিদেশি নামি ব্র্যান্ড হাউজের প্রচারের ক্ষেত্রে (ইনস্টাগ্রামে স্থিরচিত্র পোস্ট) মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন সামান্থা। কিছুদিন আগে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুইস ভুইশনের অন্তর্বাস পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন।

এবার বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এই ছবিসহ ইনস্টাগ্রামে পোস্টের জন্য ৯০ লাখ রুপি নিয়েছেন সামান্থা৷ বাংলাদেশি মূদ্রায় যার মূল্য প্রায় ১ কটি ৮ লাখ টাকা।

ভারতীয় একাধিক গণমাধ্যম সে তথ্যই নিশ্চিত করল। স্থানীয় এ গণমাধ্যমটি বলছে সামান্থা এই পোস্টের জন্য প্রায় কোটির কাছাকাছি রুপি নিয়েছেন।

প্রতিবেদন থেকে আরো জানা যায়, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই আয় করেন ৩ কোটি রুপি। খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে, ইনস্টাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে সামান্থার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com