শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ঢাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থার জন্য বাস্তবসম্মত গবেষণার এখনই সময়’

‘ঢাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থার জন্য বাস্তবসম্মত গবেষণার এখনই সময়’

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘উন্নত দেশের শহরগুলোর মতো ঢাকা শহরে কার্যকর ট্রাফিক ব্যবস্থার জন্য বাস্তবসম্মত গবেষণার এখনই সময়। শহরের কোন রাস্তা একমুখী হবে আর কোন রাস্তা দ্বিমুখী হবে সেটি গবেষণা করে নির্ধারণ করতে হবে। বাস্তবসম্মত গবেষণা করে প্রতিবেশী দেশের শহরে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে। আমাদেরও গবেষণা করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’

আজ শনিবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত “নগরে নিম্নবিত্তের আবাসন- বাস্তবতা ও করণীয়” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ ঢাকা শহরে চলে আসছে। ক্রমাগত নিম্নআয়ের মানুষের সংখ্যা ঢাকা শহরে বেড়েই চলছে। নিম্নআয়ের এই বিশাল সংখ্যার মানুষের পুনর্বাসনের ও জীবন মান উন্নয়ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা নগরে নিম্নবিত্তের আবাসন- বাস্তবতা ও করণীয় বিষয়ে যে ৩টি গবেষণা করেছে এগুলো আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় করে বাস্তবায়নে ব্যবস্থা নেব। এখানে গবেষণার মাধ্যমে নিম্নবিত্তের আবাসনের জন্য যে ধরনের প্রকল্প তুলে ধরা হয়েছে তা আমরা পাইলটিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করব। প্রথমে আমরা বিহারি পল্লিতে পাইলট প্রকল্প হিসেবে এটা বাস্তবায়ন করতে চাই।’
তিনি বলেন, ‘গবেষণায় দেখা গেছে ২০৫০ সালে দেশের ৭০ ভাগ লোক শহরে চলে আসবে। এ বিষয়টি আমাদের এখনই ভাবতে হবে।’ এ সময় গবেষণার মাধ্যমে আমাদের প্রিয় ঢাকা শহরকে সুস্থ, সচল ও আধুনিক করে তুলতে বুয়েটের শিক্ষক এবং শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিম্নআয়ের মানুষের আবাসন বিষয়ে ডিএনসিসি গুরুত্বারোপ করছে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ২৪৯.৪৮ কোটি টাকা ব্যয়ে গাবতলী সিটি পল্লীতে বহুতলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প চলমান আছে, যা ২০২৩ এর জুনে সমাপ্ত হবে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ৪টি ১৫ তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ এবং একটি স্কুল নির্মাণকাজ চলমান।’

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের একটি ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জাব্বার খান এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সচিব মামুন আল রশীদ। সেমিনারে উপস্থাপিত গবেষণার ওপর আলোচনা করেন রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম এবং প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com