শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লোকের কথায় কাঁদলেন শাহরুখ

লোকের কথায় কাঁদলেন শাহরুখ

বিনোদন ডেস্ক :

২০২১-এর ২ অক্টোবর। হঠাৎই মাদক যোগের অভিযোগে গ্রেফতার হন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। নিমেষে চূর্ণ হয় খান পরিবারের সম্মান। ছেলের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে ভেঙে পড়েছিলেন শাহরুখ-গৌরী। তবে সে সময়টা বিষাক্ত হয়ে উঠেছিল কিং খানের পরিবারের কাছে।
জনরোষের মুখে পড়েছিলেন তারা। কিছু লোকজন ‘দানব’, ‘সন্ত্রাসবাদী’, ‘নরখাদক’ কোনো তকমা দিতেই ছাড়েননি শাহরুখের পরিবারকে। গোটা পরিস্থিতিতে বিধ্বস্ত শাহরুখ এনসিবি আধিকারিকদের সামনে বসে কেঁদে ফেলেন। সম্প্রতি, এনসিবি আধিকারিক সঞ্জয় সিং নিজেই সংবাদমাধ্যমের কাছে একথা তুলে ধরেছেন।

মাদক যোগের অভিযোগে একমাস জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পান শাহরুখ পুত্র আরিয়ান। সেসময় মাদক মামলার তদন্তে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল। যার প্রধান ছিলেন এনসিবি আধিকারিক সঞ্জয় সিং। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তিনিই কিং খানের মানসিক অবস্থা তুলে ধরেছেন।

তার কথায়, তদন্তের সময় তাদের সামনে বসে কাঁদতে কাঁদতে শাহরুখ তার পরিবারের মানসিক অবস্থার কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন, এখন তার পরিবারের লোকজনকে দানব, সন্ত্রাসবাদী এসব কথাও শুনতে হচ্ছে। সঞ্জয় জানিয়েছেন আরিয়ানও রাতে ঘুমোতে পারছিলেন না। বাবা হয়ে কী ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে ছেলেকে ফোনে সঙ্গ দিয়েছেন কিং খান।

এখানে শেষ নয়, সঞ্জয় সিং জানিয়েছেন, আরিয়ান খান তাদের প্রশ্ন করেছিলেন, স্যার আপনি আমার পরিবারের সম্মান নষ্ট করছেন। সত্যিই কি এটা আমাদের প্রাপ্য ছিল? তবে গত ২৭ মে শেষ পর্যন্ত মাদক মামলায় ক্লিন চিটও দেওয়া হয়েছে আরিয়ান খানকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com