শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (‘খ অঞ্চল’) ইমরান মোল্লার আদালতে এ পরোয়ান নিয়ে শুনানি হয়।

বাদীপক্ষের আইনজীবী আরসি মোদক লক্ষ্মণ ও রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী রাকিবুল ইসলাম জানান, ইভ্যালির ওয়েবসাইটে ৬০ ভাগ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার দেখে ২০২১ সালে তিন দফায় ১৬টি মোটরসাইকেল কিনেন নান্নু। এতে তিনি ৪৩ লাখ ২১ হাজার নগদ ও বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। মোটরসাইকেলগুলো অর্ডারের ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার কথা ছিল। তা না হলে প্রতিষ্ঠানটি মোটরসাইকেলের বাজার মূল্য বাবদ ৭১ লাখ ৭২ হাজার টাকা নান্নুকে প্রদানে অঙ্গীকারবদ্ধ ছিল।

তিনি আরো জানান, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলগুলো ডেলিভারি দিতে না পারায় ইভ্যালির হট লাইন নাম্বারে যোগাযোগ করে অর্থ ফেরতের অনুরোধ করেন নান্নু। তখন প্রতিষ্ঠানটি দ্রুত অর্থ ফেরতের আশ্বাস দেয়। তবে অর্থ ফেরত না পেয়ে নান্নু পুনরায় যোগাযোগ করলে তার নামে ৬টি চেক ইস্যু করে ইভ্যালি। মিডল্যান্ড ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যুকৃত চেক দিয়ে টাকা উত্তোলন করা যাবে বলে জানিয়েছিল ইভ্যালি। কিন্তু চেকগুলো জমা দিতে গিয়ে দেখা যায় সেগুলো ব্লক করা। বিষয়টি জানানোর জন্য ইভ্যালিতে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন নান্নু। এ কারণে ২০২২ সালের ১৪ নভেম্বর ইভ্যালিকে ডাকযোগে আইনি নোটিশ পাঠান এবং চলতি বছরের ৩ জানুয়ারি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (‘খ’ অঞ্চল) মামলা করেন।

উল্লেখ্য, প্রতারণা মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিন বর্তমানে কারাবন্দি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com