শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘বি’ ইউনিটের প্রতি আসনে লড়বে ১২৫ ভর্তিচ্ছু

‘বি’ ইউনিটের প্রতি আসনে লড়বে ১২৫ ভর্তিচ্ছু

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এই ইউনিটে আসন রয়েছে মোট ৩৮৬টি। তাই বলা যায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২৪ দশমিক ৯১ জন ভর্তিচ্ছু অর্থাৎ ১২৫ ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে সর্বমোট ২ লাখ ৮৩ হাজার ৯৫৩ হাজার আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষা দুটি পৃথক কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। একটি হচ্ছে টেকনিক্যাল কমিটি অন্যটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি। উভয় কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট এ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ইউনিট অনুযায়ী রুটিন তৈরি করা হয়েছে। রুটিনের তৈরির জন্য একাধিক সভা করতে হয়। এই মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে সভাগুলো শুরু হবে।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এরআগে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় বৃহস্পতিবার (১৬ জুন)। এদিন রাত ১২টায় শেষ হয় আবেদন। গত ১৮ মে থেকে জাবির ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট।

গত বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন কার্যক্রম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ভর্তি পরীক্ষার ইউনিট কমলেও ভর্তি পদ্ধতিতে পরিবর্তন আসেনি। এবারো শিফট পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। ৫৫ মিনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২০ নম্বর করে কাটা যাবে। এই ৮০ নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বর যোগ হয়ে মেধাতালিকা প্রস্তুত হবে।

এবার ভর্তি পরীক্ষার ইউনিট কমিয়ে পাঁচটি করা হয়েছে। এর সঙ্গে বাড়ানো হয়েছে ভর্তি আবেদন ফরমের মূল্য। চলতি বছরে ভর্তি ফরমের মূল্য ইউনিটভেদে ৯০০ এবং ৬০০ টাকা করে ধরা হয়েছে।

তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় ও শিক্ষার্থীদের যাতে দুর্ভোগ না হয়, সেই বিবেচনা করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাবির ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com