শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন ২০ আগস্ট

প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন ২০ আগস্ট

বিনোদন প্রতিবেদক:
প্রযোজক পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচনের সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। এই তফসিলে আগামী ২০ আগস্ট নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা করেছে।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ভোট গ্রহণের স্থান এফডিসির জহির রায়হান মিলনায়তন। এবারের নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের আরো দুই উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মো. আমিনুল ইসলাম।
এদিকে সংশোধিত নির্বাচন তফসিলে দেখা গেছে, ভোটার তালিকা সংশোধন করায় প্রার্থী, প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক ভোটার তালিকা থেকে বাদ পড়ার কারণে সাধারণ সদস্যপদ প্রার্থী থেকে ১৫ জন ও সহযোগী সদস্যপদ প্রার্থী থেকে ৪ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। একই সঙ্গে সালিসি ট্রাইব্যুনাল, এফবিসিসিআইর ১৯ মে ২০২২-এর রায় এবং সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এর আগে বাতিল হওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী খোরশেদ আলম ও শামসুল আলমের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

জানা গেছে, ভোটার তালিকা সংশোধনীতে বাতিল হওয়া সাধারণ সদস্য ৫১ ভোটের মধ্যে প্রযোজক সেলিম খানের প্যানেলেরই প্রায় ৪৫টি ভোট বাতিল হয়েছে। ফলে প্রার্থীতা বাতিল হয়েছে ডিপজল ও সেলিম খানের প্রার্থীতা। তবে তারা ইচ্ছে করলে আদালতে যেতে পারবেন বিষয়টি নিয়ে।

এদিকে আদালতের রায়ে ভোটার তালিকা সংশোধনীর কারণে অনেকেরই প্রার্থিতা ও ভোট বাতিল হওয়াতে তাদের কেউ কেউ আদালতে যেতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com