শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৃত্যু মামলায় মাদক যোগ, রেহাই পাচ্ছেন না রিয়া ও তার ভাই

মৃত্যু মামলায় মাদক যোগ, রেহাই পাচ্ছেন না রিয়া ও তার ভাই

বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় রেহাই পেলেন না রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। শাহরুখ খান-পুত্র আরিয়ান মামলায় এনসিবির মুখ পোড়ার পর সুশান্ত মাদক মামলা নিয়ে বেশ চাপে ছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা। তবে বুধবার মুম্বাইয়ের আদালতে এই মামলার যে ড্রাফট চার্জ পেশ করেছে এনসিবি সেখানে নাম রয়েছে রিয়া ও তার ভাই শৌভিকের।

সরকারি আইনজীবী অতুল সরপান্ডে আদালতকে জানান, চার্জশিটে যে সকল (৩৩ জন) অভিযুক্তের নাম রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য তথ্য-প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নামে পুলিশে অভিযোগ দায়ের করে মৃত অভিনেতার পরিবার। রিয়ার বিরুদ্ধে আর্থিক তসরূপের তদন্ত শুরু করে স্থানীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির হাতে রিয়ার মাদকযোগ সংক্রান্ত তথ্য এলে স্বতঃপ্রণোদিত হয়ে এনসিবি এই মামলা হাতে তুলে নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তী। ২০২০ সালে ৭ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলবন্দি থাকার পর ৫ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পান অভিনেত্রী।
সূত্রের খবর, এদিন মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালতে সরকারের পক্ষ থেকে রিয়া ও শৌভিকের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবন এবং সুশান্তের জন্য সংগ্রহ ও কেনার চার্জ গঠনের আবেদন জানিয়েছে। সরকারি আইনজীবীর কথায়, এদিন আদলতের সকল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা সম্ভব হয়নি কারণ বেশ কয়েকজন অভিযুক্ত অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন আদালতে।

সেই মামলার শুনানি নিষ্পত্তি না হলে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করবে না আদালত, জানান বিচারক ভিজি রঘুবংশী। আগামী ১২ জুলাই এই মামলার শুনানি হবে। বুধবার আদালতে হাজির ছিলেন শৌভিক-রিয়াসহ মামলার অপর অভিযুক্তরা।

গত বছর মার্চ মাসে রিয়া, শৌভিক-সহ মোট ৩৩ জনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দাখিল করে এনসিবি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com