শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হুমকি পেয়েছিলেন সোনা মহাপাত্র

হুমকি পেয়েছিলেন সোনা মহাপাত্র

বিনোদন ডেস্ক:
নারীদের উপর শারীরিক ও মানসিক হেনস্থার বিরুদ্ধে বরাবরই প্রতিবাদে সরব ভারতীয় গায়িকা সোনা মহাপাত্র। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অতীতে বলিউড অভিনেতা সলমন খানের একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। সালমানের বিরোধিতা করার জেরে একাধিক সমস্যার সম্মুখীনও হয়েছেন সোনা। সম্প্রতি অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি।

এক সাক্ষাৎকারে সোনা বলেন, একবার সালমান খানের এক বিবৃতির তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে করা সালমানের সেই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি তিনি। ‘ভারত’ ছবিটি থেকে বের হয়ে প্রিয়াঙ্কা নিক জোনাসকে বিয়ে করেন ২০১৮ সালে। এরপরের বছরই সালমান বলেন- ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি ছেড়েছেন প্রিয়াঙ্কা। সাধারণত লোকে এমন ছবির জন্য নিজের স্বামীকে ছেড়ে চলে যায়। সেই সময় সোনা সালমানের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন।

সেই সময় সোনা বলেন, নারীদের মারধর করা, মানুষকে অযথা আক্রমণ করা, বন্যপ্রাণী হত্যা করা এক ব্যক্তিই দেশের নায়ক। সোনার এই মন্তব্যের পরই তুমুল কটাক্ষের শিকার হন তিনি। গণধর্ষণের হুমকি পেয়েছিলেন একাধিকবার। এরপর তার স্টুডিওতে মল ভর্তি বাক্সও পাঠিয়েছিলেন অনেকে। গোটা বিষয়টি ছেড়ে বের হয়ে আসতে কয়েক মাস সময় লেগেছিল সোনার। সেই তিক্ত অভিজ্ঞতার কথাই এত বছর পর ভাগ করলেন গায়িকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com