শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের জাবিবা ‘টপ মডেল’ প্রতিযোগিতায়

বাংলাদেশের জাবিবা ‘টপ মডেল’ প্রতিযোগিতায়

বিনোদন প্রতিবেদক:

প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিযোগী জাবিবা সাজ্জাদ প্রেখা।
‘টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইড’ ও ‘টপ মডেল ইউকে’র যৌথ তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত টপ মডেল বাংলাদেশ প্রতিযোগিতায় ঢাকায় তাদের প্রথম মডেল অনুসন্ধান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের ফাইনালের বিচারক ছিল আন্তর্জাতিক ফ্যাশন সেলিব্রিটিদের একটি প্যানেল।

তারা হলেন- জুডি ফিটজেরাল্ড, অ্যাঞ্জেলিনা কালি এবং নাঈম ইয়াসিন। ২০২২ টপ মডেল বাংলাদেশ প্রতিযোগিতায় পাঁচটি জাতীয় বিভাগ রয়েছে।

বিভাগগুলো হলো- পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নারী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯), নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন নারী এডিটোরিয়ালে জাবিবা সাজ্জাদ প্রেখা, নারী কমার্শিয়ালে তানাজ বসরি মিথি, নারী ক্ল্যাসিকে অধরা নিহারিকা, পুরুষ কমার্শিয়ালে তানভীর সামদানী এবং পুরুষ এডিটোরিয়ালে সাব্বির আহমেদ।

তাদের মধ্যে সামগ্রিকভাবে বিজয়ী হয়েছেন জাবিবা সাজ্জাদ প্রেখা এবং তিনি এখন বিশ্বব্যাপী বাংলাদেশের টপ মডেল।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে শনিবার (২৫ জুন) বলা হয়, নিজ খরচে প্রতিযোগীকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। যেখানে লন্ডন ফ্যাশন সপ্তাহ এবং বিশ্বব্যাপী শীর্ষ মডেল হওয়ার জন্য প্রতিযোগিতা করবেন জাবিবা। বিগত বছরের বিজয়ীর মতো আন্তর্জাতিক মডেল হওয়ার ক্ষেত্রে এটি তার জন্য দরজা খুলে দেবে।

বাংলাদেশে এই প্রতিযোগিতার সমন্বয় করেছে আন্তর্জাতিক মডেল ও ২০২১ সালে টপ মডেল ইউকের মুকুটজয়ী মাকসুদা আক্তার প্রিয়তী। তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ বাংলাদেশি পুরুষ ও নারী মডেলদের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভের একটি প্রকৃত সুযোগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com