শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আই নিড মেন্টাল পিস : প্রভা

আই নিড মেন্টাল পিস : প্রভা

বিনোদন প্রতিবেদক:

‘আমি মানসিক শান্তি চাই, আই নিড মেন্টাল পিস। আমাকে শান্তি দিন। অনেক দিন ধরেই ফেসবুক ইনস্টাগ্রামে ছিলাম না। প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি।

সেটা আমার ব্যক্তিগত বিষয়- বানিয়ে সংবাদ করা হয়েছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ’
এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার রাতে বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রভাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদে বলা হচ্ছিল, প্রভা তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।

বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা হয় অভিনেত্রীর। তিনি বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? কেন আমাকে নিয়েই সংবাদ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে আমি কতটা মানসিকভাবে আহত হই তারা বোঝে না। ’

প্রভা দাবি করেন, তিনি ভালো ভালো উক্তি সংগ্রহ করেন এবং সেসব উক্তিই ছবির সঙ্গে বা বিভিন্ন পোস্টে ব্যবহার করেন। অভিনেত্রী বলেন, ‘আমি যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি সেটা সংগ্রহে রাখি। এভাবেই উক্তিগুলো আমি প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু সেটা আমার ব্যক্তিগত কথা বানিয়ে সংবাদ করা হলে সেটা খুবই দুঃখজনক। ’

প্রভা বলেন, ‘আমি সংবাদ চাই না। আমার সংবাদের প্রয়োজন নেই। আমাকে অন্তত ভালো থাকতে দিন। আমি ভালো থাকতে চাই। আমি কিছু লিখলেই কেন সংবাদ হবে? কেন আমার ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে?’

সাদিয়া জাহান প্রভা ১৩ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা কল্পনা রহমান একজন প্রাক্তন উচ্চাঙ্গসংগীতশিল্পী এবং বাবা মজিবুর রহমান একজন পেশাজীবী। তারা দুই বোন ও এক ভাই। তিনি ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সে ভর্তি হন; কিন্তু ব্যক্তিগত কারণে তা শেষ করতে অসমর্থ হন। পরবর্তী সময়ে ২০১১ সালে তিনি শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা শুরু করেন।

জীবনে প্রভা এখন ব্যস্ত আছেন ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরো আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com