শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাবনূরের নাম ব্যবহার করে বন্যার্তদের সাহায্যের নামে প্রতারণা

শাবনূরের নাম ব্যবহার করে বন্যার্তদের সাহায্যের নামে প্রতারণা

 

বিনোদন প্রতিবেদক:

বন্যার্তদের সাহায্য চাওয়া হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নাম ব্যবহার করে। বিষয়টি নিয়ে যারপরনাই বিস্মিত হয়েছেন অভিনেত্রী। সুদূর অস্ট্রেলিয়ায় বসে এমন কর্মকাণ্ড দেখে আশ্চর্য হয়েছেন। বাধ্য নহয়ে ফেসবুকে ভক্তদের সতর্ক থাকতে বললেন।

বিষয়টি নিয়ে হুশিয়ারি জানিয়ে শাবনূর তার ফেসবুকে লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়!

জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনী রাতে (১৯৯৩) চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সাথে জুটি বেধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা (১৯৯৫) ও সত্যের মৃত্যু নাই (১৯৯৬) যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র।

কাজী শারমিন নাহিদ নূপুর শাবনূর গত বছর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন। তার আগে এ মাধ্যমগুলোতে এতোটা সরব ছিলেন না তিনি। মূলত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেই তার এই প্লাটফর্মগুলোতে আসা বলে জানান। কিন্তু তার আগে থেকেই তার নামে নানা আইডি ও পেজ খুলে একদল লোক বিভিন্ন সময়ে প্রতারণা চালান বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com