শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিবি পুলিশ পরিচয়ে স্কুলশিক্ষকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডিবি পুলিশ পরিচয়ে স্কুলশিক্ষকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি :

ভুক্তভোগী শিক্ষক ফজলুল করিম

ঝালকাঠিতে ডিবি পুলিশ পরিচয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে তুলে নিয়ে তার কাছে থাকা দুই লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষক ফজলুল করিম ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি গতকাল বৃহস্পতিবার টাকা ছিনতাইয়ের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক ফজলুল করিমের অভিযোগ, পিটিআইর প্রশিক্ষণ ভাতার ৩৬ হাজার টাকা এবং ইসলামি ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে জেলা শহর থেকে অটোরিকশায় নলছিটি উপজেলার খুলনা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বুধবার দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের শিল্পকলা একাডেমির সামনে একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাঁকে বহনকারী অটোরিকশাটি থামায়।
এ সময় ডিবি পুলিশের পোশাক পরা অস্ত্র হাতে তিন যুবক ওই শিক্ষককে জোর করে প্রাইভেটকারে তুলে নেয়। তিনি চিৎকার করলে চোখ-মুখ বেঁধে দুই হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। তারা বলে, তোর নামে হত্যা মামলা আছে। তোর অভিভাবকে ফোন করে দ্রুত ১০ লাখ টাকা দিতে বল। এ কথা বলে তাঁকে মারধর করা হয়।

পরে স্কুলশিক্ষক ফজলুল করিমের কাছে থাকা দুই লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে বরিশালের বারইজ্জার হাট এলাকায় ফেলে যায় দুর্বৃত্তেরা। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেন ওই শিক্ষক।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠি থানার এসআই আরেফিন ইসলাম। তিনি জানান, ফজলুল করিম নামে এক শিক্ষকের দেয়া একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছে। এঘটনায় আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com