শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আনকাট সেন্সর ছাড়পত্র পেল রোজিনার ‘ফিরে দেখা’

আনকাট সেন্সর ছাড়পত্র পেল রোজিনার ‘ফিরে দেখা’

 

বিনোদন প্রতিবেদক:

অভিনেত্রী হিসেবে কয়েক দশক মাতিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। তবে পরিচালনায় এই প্রথম। জনপ্রিয় এ নায়িকা ‘ফিরে দেখা’ নামে একটি ছবির মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণ করলেন। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও স্পর্শিয়া।

মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এই সিনেমার পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোজিনা নিজেই। তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। গতকাল বুধবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ছবির নায়ক নিরব।

তিনি বলেন, ‘আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আমার অভিনীত এই সিনেমাটি। এতে আমি অনেক খুশি। রোজিনা আপার মতো কিংবদন্তি অভিনেত্রীর পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি আমি। এটি আমার কাছে খুব স্পেশাল একটি সিনেমা। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
অভিনেত্রী রোজিনা জানান, এটি অনেক স্বপ্নের একটি সিনেমা। অনেক শ্রম ও ভালোবাসা দিয়ে করা সিনেমা। আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ায় অনেক খুশি আমি। ঈদুল আজহার পরে জোরেসোরে প্রচারণা শুরু করবো এবং সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ফিরে দেখা মুক্তি দেব। অনুরোধ দর্শকরা যেনো হলে গিয়ে সিনেমাটি দেখেন।

জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। রোজিনা বলেন, শুটিং করতে গিয়ে আমি বারবার সেই শৈশবে ফিরে যাচ্ছিলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com