শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় আপত্তি খারিজ

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় আপত্তি খারিজ

আইন আদালত

 

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে বলে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। রায়ে মিয়ানমারের করা আপত্তি আদালত খারিজ করে দিয়েছে। মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে, তার বিরুদ্ধে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করলে প্রাথমিকভাবে আপত্তি জানায় তারা। এই আদেশের পর মামলা চলতে এখন আর কোনো বাধা রইল না। খবর এপির।

এর আগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের প্রাথমিক আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) এর রায় পড়ে শোনান বিচারপতি জোয়ান ই ডনোগু। তিনি আইসিজে সভাপতি হিসেবে এ রায় দেন।

মিয়ানমার আদালতের ইখতিয়ার নিয়ে প্রশ্ন তুললে আদালত রোহিঙ্গা গণহত্যার বিচার করার পুরো এখতিয়ার রয়েছে বলে ঘোষণা দেন।

২০১৭ সালে বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, ধর্ষণ ও হত্যা করে জাতিগত নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগেও বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের কয়েক লাখ মুসলিম সংখ্যালঘু। তারা এখনো তাদের জন্মভূমিতে ফিরতে পারেনি।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। ওই বছরের ১০-১২ ডিসেম্বর এই মামলায় প্রথমবার প্রাথমিক শুনানি হয়। এতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইন ও বিচার মন্ত্রী আবুবকর তামবাদু। আর মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

এর আগে শুনানির দ্বিতীয় দিনে নিজ দেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করার সময় অভিযোগটি অস্বীকার করেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। তবে রাখাইনে সহিংসতার কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু তার মতে, এটিকে কোনোভাবেই গণহত্যা বলা যায় না। তিনি সূচনা বক্তব্যে বলেন, দুঃখজনক ভাবে গাম্বিয়া রাখাইনের একটি অসম্পূর্ণ চিত্র উপস্থাপন করেছে।

রাখাইনের পরিস্থিতি জটিল বলে উল্লেখ করে রোহিঙ্গাদের দুর্দশার কথা স্বীকার করেন সু চি। রাখাইনে হত্যা ও সহিংসতায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচার ও শাস্তি দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির কথা তুলে ধরে বলেন, মিয়ানমারে সক্রিয়ভাবে অন্যায়ে জড়িত সৈন্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হচ্ছে।

রোহিঙ্গা গণহত্যার এ মামলায় গাম্বিয়াকে সমর্থন করছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, কানাডাসহ বিভিন্ন দেশ। এছাড়া, আইসিজে’তে আইনি লড়াই চালিয়ে যেতে গাম্বিয়াকে আর্থিক সহায়তা দিচ্ছে ওআইসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com