মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শ্যালো মেশিন চালিত নছিমন (ভোটভোটি) থেকে পড়ে গিয়ে মোঃ হাবিবুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৫-জুলাই) পঞ্চগড় আটোয়ারী আঞ্চলিক মহাসড়কের বার আওলিয়া গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত হাবিবুর রহমান উপজেলার ধমোর ইউনিয়নের মোঃ তাহেরুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হবিবুর রহমান শ্যালোচালিত নছিমন যোগে ধামোর থেকে আটোয়ারী যাচ্ছিলেন। পঞ্চগড় – আটোয়ারী আঞ্চলিক মহাসড়কে বার আউলিয়া গেটে পৌছালে নছিমন থেকে রাস্তায় ছিটকে পড়ে যান । নছিমন চালক বিষয়টি বুঝতে পেরে পেছনে তাকালে হাবিবুর রহমানকে পরে থাকতে দেখেন। পরবর্তীতে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ বিষয়ে আটোয়ারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জিডি মূলে থানায় ইউডি দায়ের করা হয়েছে ।
Leave a Reply