শিরোনাম :
জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

কাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয়প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে ৪ আগস্ট পর্যন্ত।

শুক্রবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট হতে এসব তথ্য জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে দুই লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৫১ জন লড়বেন।

৩১ জুলাই প্রথম দিন ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ৪৬৬টি। আবেদনকারীর সংখ্যা ৫৩ হাজার ৪৩০ জন। ১ আগস্ট ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি। আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ৩৪৮ জন। ২ আগস্ট ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন ৩ আগস্ট সকালেও প্রথম শিফটেও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৪৬৬টি। আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৩৭৯ জন।
এছাড়া ৩ আগস্ট ‘ডি’ ইউনিটভূক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ আগস্ট প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটেও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটে আসন সংখ্যা ৩২০টি। আবেদনকারীর সংখ্যা ৮৭ হাজার ৭২৮ জন। ৪ আগস্ট ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জে ইউ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটে আসন সংখ্যা ২৫০টি। আবেদনকারীর সংখ্যা ১৮ হাজার ৭২১ জন।

প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে সকাল ১০টায়, দ্বিতীয় শিফট শুরু হবে সকাল ১০টা ২৫ মিনিটে এবং শেষ হবে ১১টা ২৫ মিনিটে। তৃতীয় শিফট শুরু হবে দুপুর ১১টা ৫০ মিনিটে এবং শেষ হবে ১২টা ৫০ মিনিটে। চতুর্থ শিফট শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে এবং শেষ হবে ২টা ৫০ মিনিটে। পঞ্চম শিফট শুরু হবে বিকাল সোয়া ৩টায় এবং শেষ হবে সোয়া ৪টায় এবং ষষ্ঠ শিফট শুরু হবে বিকাল ৪টা ৪০ মিনিটে এবং শেষ হবে ৫টা ৪০-এ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com