শিরোনাম :
দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন আরো একজন।

দণ্ডিত ২৬ বছর বয়সী মো. রবিন মিয়া জেলার সখীপুর উপজেলার সদর ইউনিয়নের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। খালাসপ্রাপ্ত দীপ্তি আক্তার একই এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালের সহকারী পিপি মো. আব্দুল কদ্দুস জানান, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন রবিন। এ ঘটনায় ওই দিনই পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। পরে একই বছরের ১ সেপ্টেম্বর রবিন ও দীপ্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার তৎকালীন এসআই দেলোয়ার হোসেন। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com