যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায় লংলা ডিগ্রি কলেজের শিক্ষিকার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

কুলাউড়ায় লংলা ডিগ্রি কলেজের শিক্ষিকার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানুর ওপর হামলাকারী রাশেদ আহমদ চৌধুরী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

১২ আগস্ট শুক্রবার রাত অনুমানিক ০৯ ঘটিকার সময় অভিযুক্ত রাশেদ আহমদ চৌধুরী (৪০) কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের মুদিপুর গ্রামের মৃত আব্দুল কাদির চৌধুরীর ছেলে রাশেদ আহমেদ চৌধুরী লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা মোছাঃ নাজমা বানুর ভাড়াটিয়া বাসায় প্রবেশ করে। নাজমা বানুর স্বামীর সাথে বাকবিতন্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে রাশেদ আহমেদ চৌধুরীর হাতে থাকা চাকু দিয়ে নাজমা বানুর কপালে আঘাত করে।

এই ঘটনার পরে সহকারী অধ্যাপিকা মোছাঃ নাজমা বানু কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন । থানায় অভিযোগের পর কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার বেলা ১ ঘটিকায় এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদ আহমদ চৌধুরীকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে পুলিশ । সহকারী অধ্যাপক মোছাঃ নাজমা বানুর ওপর হামলাকারী রাশেদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ।

এদিকে কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় রাশেদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা । পরে দুপুর ১টার দিকে পুলিশ রাশেদকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com