যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণ করলো ৬৬ বছরের বৃদ্ধ

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণ করলো ৬৬ বছরের বৃদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলা শহরের উত্তর সাপ্টানা লাইনের পাড় এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনতাজ আলী (৬৬) নামে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন।
মঙ্গলবার সকালে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে বলে লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৪ আগস্ট) রাতে অভিযুক্ত ধর্ষক মমতাজ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মনতাজ আলী উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কিশোরীর মা জানান, দীর্ঘদিন ধরে তারা পরিত্যক্ত রেল লাইনের ধারে বসবাস করে আসছেন। দুই বছর আগে তার স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও তিন ছেলেকে নিয়ে দুর্বিসহ জীবনযাপন শুরু করেন। দিনমজুরি করে তিনি সংসার চালাচ্ছেন। এদিকে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন সময় রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী প্রতিবেশী মনতাজ আলী তাদের আর্থিকভাবে সহযোগিতা করতে থাকেন এবং নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন।

মনতাজ আলী সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। মনতাজ ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখান, সে যেন এ বিষয়ে কাউকে কিছু না জানায়। এরই মধ্যে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে পরীক্ষা করে জানা যায় কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর মা বলেন, আমরা খুব গরিব। এ ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে মনতাজ আলী আমার মেয়ের চরম ক্ষতি করেছে। আমি তার বিচার চাই।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযুক্ত মনতাজ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com