আবুল কালাম আজাদ বান্দরবান -কক্সবাজার
কৌশলে মাদক পাচার কালে বান্দরবানের লামার ফাইতংয়ে পুলিশ বিশেষ এক অভিযান চালিয়ে ৬৯ লিটার দেশীয় চোলাই মদসহ তৌহিদুল ইসলাম (২২) নামের এক মাদক দ্রব্য পাচারকারীকে আটক করা হয়েছে ।
ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামিম শেখের নেতৃত্বে ফাঁড়ির কর্তব্যরত এস আই জুনাইদ হাসান, এএস আই মাসুদ রানার বিশেষ টহল দল ফাইতং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
আটককৃত তৌহিদুল ইসলাম চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ড বমু পাড়ার নুরুল ইসলাম ছেলে।
১৭ আগষ্ট (বুধবার) গভীর রাতে লামা থেকে ফাইতং বাজার রাস্তা দিয়ে দেশীয় তৈরি চোলাই মদ পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে আভিযান চালায় মদকসহ তাকে আটক করতে সক্ষম হয় ।
অপরজন কৌশলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি চোলাই মদ ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে ।
Leave a Reply