শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে যুবদলের নেতা হাবু মোড়লের

যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে যুবদলের নেতা হাবু মোড়লের

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার  নবীবগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ রবিবার সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শার্শা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান (হাবু) মোড়ল (৪০) নিহত হয়েছেন। হাবু শার্শা উপজেলার পুটখালী  ইউনিয়ন বিএনপি’র নেতা তবিবুর রহমান (তবি মোড়ল) এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে যশোর রোডের ঝিকরগাছার নবীবনগরে সাড়ে আটটার দিকে যশোরগামী মোটরসাইকেল (যশোর ল ১২-০৮৬৬) চালককে ঢাকাগামী অজ্ঞাত পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল নবীবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল চালক মারা যান। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিবহনটি ওভারটেকিং করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বলেন, ঘাতক পরিবহন সনাক্ত করা যায়নি। লাশ প্রাথমিক সূরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাবু মোড়লের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটি’র সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরুপ শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর  বিএনপি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com