শিরোনাম :
চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা দিনাজপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: মূল তিন আসামি গ্রেফতার গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা ফেনীতে ৮০০ যাত্রী নিয়ে ৬ ঘণ্টা আটকে ছিল চট্টলা এক্সপ্রেস সুনামগঞ্জে সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর থানার এক তরণীকে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন আহমেদ মঞ্জু (৪০), আবুল মন্ডলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬) এবং মৃত. হাশেম আলীর ছেলে মো. আশরাফুল আলম(৪৩)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ জুলাই সকাল ৯টায় মিরপুর উপজেলার কুড়িপোল গ্রামের বাসিন্দা আমিন বিশ্বাসের মেয়ে বৃষ্টি খাতুন(২০) তার খালার বাড়ি কুষ্টিয়াতে বেড়াতে যান। পরদিন বিকেলে খালার বাড়ি থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি নিখোঁজ হন। একই বছরের ৩ জুলাই সকাল সাড়ে ৭টায় উপজেলার চিথলিয়া গ্রামের পাকা রাস্তার উত্তর পাশ থেকে নিখোঁজ বৃষ্টি খাতুনের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আমিন বিশ্বাস বাদী হয়ে ২০১২ সালের ৩ মে তিন জনের নমে উল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ইর মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. আকতারুজ্জামান সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ১২জনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন আদালতে। তদন্তে ধর্ষণের পর হত্যার বিষয়টি ওঠে আসে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট. অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার তরুণী ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বাকী ৯জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com