শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে গৃহবধূর ঘার মটকে দিয়ে বিষ খাইয়ে হত্যার অভিযোগ 

পঞ্চগড়ে গৃহবধূর ঘার মটকে দিয়ে বিষ খাইয়ে হত্যার অভিযোগ 

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড় সদর উপজেলার ৬নং গড়িনাবাড়ি ইউনিয়নে পাশবিক নির্যাতনের পর ঘার মটকে দিয়ে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে । ইউনিয়নের মানুপাড়া গ্রামে গত (১৬ই-আগষ্ট) রাত্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে । ঘটনার পর সরেজমিনে গিয়ে স্থানীয়দের বক্তব্য থেকে জানা গেছে , ইউনিয়নের জোর্দার পাড়া গ্রামের মোঃ আনছারুল হক এর বড় মেয়ে মোছাঃ আন্নিকা বেগম (২৮) এর সাথে একই ইউনিয়নের পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর বড় ছেলে মোঃ রাহেরুল ইসলাম (৩৫) এর আনুমানিক ১৩/১৪ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকে আন্নিকার জীবনে শুরু হয় মর্মান্তিক এক নতুন অধ্যায় । সংসার জীবনে কঠোর পরিশ্রমের পরেও প্রায় সময় স্বামীর নির্মম শারিরীক নির্যাতনের শিকার হন আন্নিকা। স্বামী ও শশুরের পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় সময় বাবার বাড়িতে চলে আসতো । পরে কখনও পরিবারের অভিভাবকরা বুঝিয়ে আবার কখনও শালিসি বৈঠকের মাধ্যমে আন্নিকার স্বামীর পরিবারের লোকজন নিয়ে যেতো । স্বামীর বসত ভিটা না থাকায় মেয়ের মামারা বাড়ির ভিটার জমি ও ঘর উত্তোলনের জন্য নগদ অর্থ দিয়েছেন রাহিরুলকে ।এর মধ্যে দুই সন্তানের জননী হয়েছেন মোছাঃ আন্নিকা বেগম। বড় ছেলে মোঃ আফরুল (১০) ও ছোট ছেলে মোঃ আরিফ (৮) । মেয়ের মা মোছাঃ রকেয়া বেগম বলেন, আমার মেয়েকে তিন দিন ধরে অনাহারে , অর্ধহারে রেখে শারিরীক নির্যাতন করা হয়েছিল।  কিন্ত আমরা এর কিছুই জানি না। ঘটনার দিন অনেক রাতে মোবাইল ফোনের মাধ্যমে একজন জানায় আমার মেয়ে অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে । আমরা তাৎখনিত হাসপাতালে যাই । তাকে খাওয়ানো বিষ পরিষ্কার করার পর সে কিছু কিছু কথা বলছিল । সে পানি খেতে চেয়েছিল । আমার মেয়ে আমাকে বলে ,গত তিনদিন ধরে তাকে শারিরীক নির্যাতন করার পর রাহেরুল তার ঘার মটকে দিয়েছে । এবং পরে তার মুখে বিষ ঢেলে দেয় । পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে আসার আগেই আমার জামাই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল হাকিম ও মকসেদ আলী বলেন, লাশ বাড়িতে নিয়ে এলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায় । পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। বর্তমানে রাহেরুল , তার বাবা , ছোট ভাই ,চাচা ও চাচি সবাই পালাতক । ন্যায় বিচারের জন্য আদালতে মামলা করেছি । তারা আন্নিকার দুই সন্তান’কে সাথে নিয়ে গেছে । আমরা বর্তমানে তাদের জীবন নিয়েও সংশয়ে আছি । রাহেরুল এর পাশের বাড়ির মোঃ শরিফুল ইসলাম বলেন, রাত আনুমানিক তিনটার সময় রাহেরুল তার বউকে কোলে করে বাইরে এনে আমাকে ডাক দেয়। পরে আমি বাইরে এলে আমাকে বলে তার বউ অসুস্থ।  তাকে জরুরি হাসপাতালে নিতে হবে । তখন আমার মোটরসাইকেলে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাই। তার মৃত্যুর পরদিন রাতে রাহেরুলের আত্মীরা এরে বাড়ির ধান,পাট,গরু সহ সব মূল্যবান জিনিস নিয়ে গেছে। তারা এখন কথায় আছেন আমরা জানিনা। রাহেরুল এর বড় চাচা মোঃ নফিজুল বলেন , আন্নিকা সংসারে ঝগরা করে বাপের বাড়ি যায় । একবার আমি গিয়ে সেখান থেকে রাহেরুলের বাড়ি এনে দেই । এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ বারি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পঞ্চগড় বলেন, ৩০২,২০১ ও ৩৪ ধারায় আদালতে আমরা মামলা দায়ের করেছি । যেখানে মেয়ের বাবা বাদী হয়েছে । আমরা আশাবাদী ন্যায় বিচার পাবো । এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা জানান,বিষ খেয়ে আত্মহত্যার ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হয় । পরে মৃত্যুর বিষয়টি রহস্যময় মনে হলে ময়নাতদন্ত করা হয় । এখানে এর রিপোর্ট হাতে পাইনি । রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । আদালতের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদালতের কোন কাগজ হাতে পাইনি । পেলে তাৎখনিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । তবে এ ধরনের নৃশংস হত্যার ঘটনা যেন আর না ঘটে তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে রাহেরুল সহ দোষীদের কঠিন শাস্তির দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com