শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তেঁতুলিয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তেঁতুলিয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুমাইয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (২৬-আগস্ট) সকালে উপজেলার তিরনইহাট   ইউনিয়নির রওশনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের দিনমজুর শামসুল হকের কন্যা। পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল ও রিক্তা দম্পতি দু’জনেই দিন মজুর। সকালে মেয়ে সুমাইয়াকে রেখে তার মা রিক্তা কাজে চলে যান। পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। কিশোরীর বাবা শামসুল হক বলেন, গতকাল থেকে বাড়িতে ছিলাম না। সকালে শুনতে পারলাম আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিশোরীর মা রিক্তা আক্তারও আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি। তবে স্থানীয়রা বলেছেন, ওই কিশোরীর মাথার (ব্রেন) সমস্যা ছিল।তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, সুমাইয়া নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর জানতে পারি। পরে ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করা হয়। পরিবারটির কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com