শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় পুলিশের দুটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শ্রীমঙ্গল থানার জঙ্গলবাড়ী চা বাগানের মধু তাঁতীর ছেলে যতন তাঁতী (২৬), একই থানার বওলাছড়া চা বাগানের মৃত রঞ্জিত কর্মকারের ছেলে জিতেন কর্মকার (২৫) ও কুমিল্লা জেলার রসুলপুর গ্রামের আব্দুর রহিম সর্দারের ছেলে মো. আবু তাহের (৪৫)।
পুলিশ জানায়, সোমবার রাতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে থানার এএসআই মো. রুমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাজীপুরের কটারকোনা বাজার এলাকা থেকে যতন ও জিতেনকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।
অপর অভিযানে এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাউৎগাঁওয়ের কৌলা এলাকা থেকে আবু তাহেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক  জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com