শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে আবারো কবর থেকে কঙ্কাল চুরি

পঞ্চগড়ে আবারো কবর থেকে কঙ্কাল চুরি

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ে আবারো কবর থেকে সাতটি কঙ্কাল চুরি হয়েছে । জেলার আটোয়ারী উপজেলার অন্তর্গত ও বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে । সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা কবর থেকে কঙ্কালগুলো নিয়ে যায়। ঘটনাস্থলে চোরদের পরনের কিছু কাপড় পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে, কবর খুড়ে কঙ্কাল চুরির পর কবরস্থান লাগোয়া জলাশয়ে গোসল করে পুরনো কাপর ফেলে রেখে পরিষ্কার কাপড় পরে কঙ্কালগুলো নিয়ে তারা চলে গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে তারা দেখেন ঝলঝলি কবরস্থানের বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করছে। বিষয়টি সন্দেহ জনক মনে হলে তারা কবরস্থানে ছুটে যায় । এসময় কয়েকটি কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পায় তারা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন এলাকায়। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা তাদের মৃত স্বজনদের কবরগুলো পরীক্ষা করে দেখে এর মধ্যে ৭টি কবর ফাঁকা। কঙ্কাল চুরি হওয়া কবরগুলোর মধ্যে একটি মুক্তিযোদ্ধা সোলেমান আলীর। পরে ফাঁকা থাকা কবরগুলোতে মৃতের স্বজনেরা মাটিচাপা দিয়ে দেন। ইতিপূর্বে জেলার আরো কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ।এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়ের আটোয়ারী থানা ও বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি এলাকার ফাজিল মাদ্রাসা সংলগ্ন কবরস্থান থেকে দুর্বৃত্তরা ১০টি খুড়ে ৭টি কঙ্কাল চুরি করে। তবে চোরেরা তাদের ব্যবহৃত পরনের কাপড় কবরের পাশে ফেলে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মসফিকুল আলম হালিম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একের পর এক কবরস্থান হতে কঙ্কাল চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় আলেম সহ মুসলিম সমাজ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com