শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভুয়া ওয়ারেন্টে ১২ দিন কারাবাসের পর মুক্তি পেলেন কুলাউড়ার শিপন মিয়া 

ভুয়া ওয়ারেন্টে ১২ দিন কারাবাসের পর মুক্তি পেলেন কুলাউড়ার শিপন মিয়া 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা, ইসলামনগর গ্রামের আপ্তাব মিয়ার পুত্র কাতার প্রবাসী নতুন বর মোঃ শিপন মিয়া (৩২) মানব পাচার মামলায় (মামলা নং- ৫০/২০২০ইং) ভুয়া ওয়ারেন্টে ১২ দিন কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল  মঙ্গলবার মৌলভীবাজার ৫নং আমল গ্রহণকারী আদালতের বিজ্ঞ বিচারক তাকে এ জামিন দিয়েছেন। যে ওয়ারেন্টের বলে তাকে গ্রেফতার করা হয়েছে সেই ওয়ারেন্টের মামলাই ছিলো ভুয়া। কোনোধরনের  যাচাই বাছাই ছাড়াই ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারের ফলে তাকে কারাবাস করতে হয়েছে।
সদ্য বিবাহিত কাতার ফেরৎ প্রবাসী মোঃ শিপন মিয়া জানান- বিয়ের ১০দিন পর পুলিশ ভুয়া ওয়ারেন্ট দিয়ে গ্রেফতার করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে অনেক অনুরোধ করেছি। বিষয়টি যাচাই-বাছাই করে আমাকে গ্রেফতার করার জন্য। তিনি আমাকে সময় দিতে অপারগতা প্রকাশ করেন। আমি সামাজিক, মানসিক ও আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিপূরণসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। আসামী পক্ষের আইনজীবি সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী জানান-  কাতার প্রবাসী মোঃ শিপন মিয়াকে কুলাউড়া থানার পুলিশ গত ২৬ আগস্ট গ্রেফতার করে। যে গ্রেফতারী ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে।
সেই মামলার এজাহার, এফআইআর ও চার্জসীটে আসামীর নাম ও ঠিকানা নাই। সংশ্লিস্ট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেট আদালতে খোঁজ নিয়ে এই ধরনের কোনো মামলা ((মামলা নং- ৫০/২০২০ইং এবং ১৭/২০২০ইং) অস্তিত্ব পাওয়া যায়নি। ভুয়া দুটি মামলা দেখানো হয়েছে। প্রত্যেকটা সার্চিং স্লিপ উত্তোলন করে এনেছি। যারা ষড়যন্ত করে ফাঁসিয়ে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতার করিয়েছে তাদের খুঁজে বের করে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পুলিশ প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যাতে আর কোনো নিরাপরাধী এভাবে ভুয়া ওয়ারেন্টে জেল না খাটে।
এ ব্যপারে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান- বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশ সুপার কার্যালয় ও কোর্ট পুলিশ পরিদর্শক এর মাধ্যমে সংশ্লিস্ট থানায় আসে। এখানে যাছাই করার সুযোগ থাকেনা। বিষয়টি দুঃখজনক। দায়ী ব্যক্তিদের সনাক্ত করা প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com