শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা জেলা ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলা ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা ১০ সেপ্টেম্বর ২০২২ইং শনিবার সকাল ১০.০০ টায় ২৫, বঙ্গবন্ধু এভিনিউ, ২য় তলা, ঢাকা- ১০০০ এ সংগঠনের সভাপতি আর.এ. জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি.এম. জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ এম. মোতালেব ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরজু আহম্মেদ, আবুল হোসেন, মোঃ কাইয়ুম মিয়া, সহ-অর্থ সম্পাদক হারুন অর রশিদ খান, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মোঃ রেজাউল করিম ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ সহ সাধারণ সদস্যবৃন্দ।

সভায় প্রধান অতিথি হাবিবুর রহমান সিরাজ বলেন, ঐক্যবদ্ধভাবেই সংগঠনকে এগিয়ে নিতে হয়। সকলের সমষ্টিগত শক্তি দিয়ে সংগঠনের মধ্যেমে দাবি আদায় করতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর থেকে এদেশে শ্রমিকদের দাবী-দাওয়ার সিংহভাগ পূরণ করে দিয়েছেন। বাকি যা আছে তাও তিনি পূরণ করে দিবেন। আমাদের ঐক্যবদ্ধভবে তাঁর পাশে থাকতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অগ্রতিকে বানচাল করার জন্য দেশীবিদেশী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের পরিবহণ শ্রমিক সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষদের সজাগ ও সতর্ক থেকে দেশবিরোধী যে কোন প্রকার ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিয়ে আমাদের দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।

সধারণ সভায় ঢাকা জেলা ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর নাম পরিবহণ করে ঢাকা বিভাগ ট্রাক, ট্যাংকলরী, কভার্ড ভ্যান পণ্য পরিবহণ শ্রমিক ইউনিয়ন করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং আগামী ১০ অক্টোবর ২০২২ইং ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সভায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ০৩ (তিন) সদস্য বিশিষ্ট্য নির্বাচন সাব কমিটি গঠন ও অনুমোদন করা হয়। এছাড়াও গঠনতন্ত্র সংশোধন করে শ্রম অধিদপ্তর হতে গঠনতন্ত্র অনুমোদন করে আনার জন্য আগামীতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব অর্পণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com