আবুল কালাম আজাদ
কক্সবাজারের পেকুয়া উপজেলাতে সড়কের গাছ কাটার সময়
মোখতার আহমদ(৫২) নামের এক ব্যাক্তিকে অন্ডকোষ চেপে ধরে হত্যা করা হয়েছে।
গত শুক্রবার (৯ সেপ্টেম্বর ২২ )সকাল ১০টায় পেকুয়া-বাশঁখালী এবিসি সড়কের উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকাতে এই ঘটনা ঘটেছে । বারবাকিয়ার বাসিন্দা ছৈয়দ নূরের ছেলে মোখতার আহামদ ।
পুলিশ ঘটনাস্থল হতে তার লাশটি উদ্ধার করেছে ।
এ ঘটনায় জড়িত বাবা ও মেয়ে তারা এই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নূরের পুত্র মোখতার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য বাঁধা দেন । এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন এসে এ ঘটনায় যোগ দেয়। এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোখতার আহমদের অন্ডকোষ ধরে চাপে ধরলে ঘটনাস্থলে তিনি মারা যান।
খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ তার লাশটি উদ্ধার করেছে ।
পুলিশ জানায় ঘটনায় জড়িত আবদুর রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেফতার করা হয় ।।
এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল আযম জানান, সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোখতার আহমদের অন্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply